September 11, 2026, 9:49 pm

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম গ্রীন ভ্যালীর দায়িত্ব হস্তান্তর-গ্রহণ ও গভর্ণর টিমকে বরণ অনুষ্ঠান সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, August 23, 2025,
  • 214 Time View
Spread the love

মোঃ নুর উদ্দিন:

লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম গ্রীন ভ্যালীর দায়িত্ব হস্তান্তর-গ্রহণ ও গভর্ণর টিমকে বরণ অনুষ্ঠান ২০২৫ সালের ২২ আগস্ট, শুক্রবার, চট্টগ্রাম লায়ন্স ফাউন্ডেশনের প্রকৃতি হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সার্বিক দিকনির্দেশনা দেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি লায়ন মোহাম্মদ খলিল উল্লাহ চৌধুরী সাকিব এবং সঞ্চালনা করেন লায়ন ইমতিয়াজ উদ্দিন ভূঁইয়া। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়, যা পাঠ করেন লায়ন মোহাম্মদ নুর উদ্দিন।

অনুষ্ঠানের প্রথম পর্বে সভাপতিত্ব করেন সদ্য অতীত সভাপতি লায়ন এডভোকেট এমএকে পারভেজ তালুকদার। এ সময় বিগত বছরের সার্বিক কার্যক্রম নিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সেক্রেটারি লায়ন মোরশেদ আলম চৌধুরী। দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন বর্তমান সভাপতি লায়ন বায়েজিদ মাহমুদ বিন সাবের নোমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন জেলা গভর্ণর লায়ন কোহিনূর কামাল এমজেএফ, প্রথম ভাইস জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্ণর লায়ন মোহাম্মদ আবু বক্কর পিএমজেএফ, কেবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী মোহাম্মদ শহিদুল্লাহ এমজেএফ, সাবেক কেবিনেট সেক্রেটারি লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, এলসিআইএফ ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন একেএম নবিউল হক সুমন, জিএসটি ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন মোরশেদুল হক চৌধুরীসহ অন্যান্য সম্মানিত লায়ন্সবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে জেলা গভর্ণর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু বলেন— “লায়ন্স ক্লাব কেবল একটি সংগঠন নয়; এটি মানবতার সেবায় নিবেদিত এক বিশাল পরিবার। আমরা সকলে মিলে যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি, তবে সমাজ থেকে দারিদ্র্য, অশিক্ষা ও মানবিক সংকট দূর করতে পারব। লায়ন্স আন্দোলনের মূল শক্তি হচ্ছে নিঃস্বার্থ সেবা। আমি বিশ্বাস করি, লায়ন্স ক্লাব অব চট্টগ্রাম গ্রীন ভ্যালী আগামীতেও সমাজ ও মানবতার সেবায় অগ্রণী ভূমিকা পালন করবে।”

 

দ্বিতীয় পর্বে নতুন কেবিনেটকে ফুল দিয়ে বরণ করেন জেলা গভর্ণর টিম এবং একইসাথে গভর্ণর টিমকেও ফুল দিয়ে বরণ করেন ক্লাবের লায়ন্স সদস্যরা। অনুষ্ঠান শেষে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট ও পিন বিতরণ করেন সম্মানিত জেলা গভর্ণর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »