
মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ
চট্টগ্রাম: সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ০২ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এ তালিকায় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে ১লা এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় সমিতির নিজস্ব কার্যালয় ও নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ শহীদ উল্ল্যাহ মানিক, নির্বাচন কমিশনার এড. আবু হায়দার মোঃ নাছির এবং এড. আইনুল কামালের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খসড়া তালিকা অনুযায়ী সভাপতি পদে লায়ন আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন ও লায়ন মোহাম্মদ নাছির উদ্দিন মানিক, সিনিয়র সহ-সভাপতি পদে লায়ন কাজী আলী আকবর জাসেদ, সহ-সভাপতি পদে ইকবাল হুসাইন, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, মোঃ মনজুর মোরশেদ চৌধুরী, লায়ন মোঃ মোস্তফা কামাল ভূঁইয়া (জুয়েল) ও এস. এম. তবরেজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে লায়ন মোহাম্মদ আলিম উল্লাহ (মুরাদ) ও মোঃ জাহেদুল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লায়ন মফিজুর রহমান সাজ্জাদ ও এ্যাড. মোঃ সরোয়ার হোসাইন (লাভলু), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জিয়াউল ইসলাম (শিবলু), অর্থ সম্পাদক পদে স্থপতি সহিদুল ইসলাম ও আলহাজ্ব মোঃ ইমরান চৌধুরী প্রার্থী হয়েছেন।
এছাড়া দপ্তর ও মিলনায়তন সম্পাদক পদে সৌমেন দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামরুল ইসলাম দুলু, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ জামশেদ রহমান, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক পদে মুহাম্মদ নজরুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এ্যাড. মোঃ আবদুল্লাহ আল নোমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সবুজ, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মোঃ সালাহ উদ্দীন মনোনয়নপত্র বৈধ হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে লায়ন মোঃ আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক পদে লায়ন আলহাজ্ব মোহাম্মদ আলীম উদ্দীন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক পদে কাজী মাসুদা খানম, সহ-শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক পদে শেখ মোহাম্মদ আহসান, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ তসলিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে এস. এম. নওশাদ ইমতিয়াজ এবং সদস্য পদে মোহাম্মদ আবেদীন আল মামুন, মোঃ আলী আকবর রাসেল, সফিউল গাউছ চৌধুরী (মামুন) ও মীর মামুন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে প্রকাশিত এই তালিকা প্রাথমিক খসড়া। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
এবারের নির্বাচনে সভাপতি পদে একটি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সাধারণ সম্পাদক পদে একটি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং অর্থ সম্পাদক পদে একটি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বাকি সকল পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট মহলের মতে, এবারের নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।