webshell
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি - আইন আদালত প্রতিদিন পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি - আইন আদালত প্রতিদিন
October 27, 2026, 5:53 am

পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, October 25, 2026,
  • 6 Time View
Spread the love

বাংলাদেশ পুলিশের তিনজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ ১ শাখার উপসচিব তৌহিদ এলাহী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।

‎বদলিকৃত কর্মকর্তারা হলো-

 

চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি নাজমুল হাসানকে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার পদে বদলি করা হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ এনামুল হককে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারের অতিরিক্ত ডিআইজি পদে পদায়ন করা হয়েছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত পুলিশ সুপার এ কে এম মাহবুবুর রহমানকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে। তিনি বর্তমানে দুর্নীতি দমন কমিশনে (দুদক) সংযুক্ত রয়েছেন।

‎প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের আগামী ২৮ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। অন্যথায় ২৯ অক্টোবর ২০২৬ তারিখ থেকে তারা বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »