July 18, 2026, 2:47 pm

মিথ্যা প্রচার নিয়ে থানায় অভিযোগ করলেন বিএনপি নেতা কাজী সালাউদ্দীন

সীতাকুণ্ড প্রতিনিধি:
  • Update Time : Monday, February 10, 2025,
  • 202 Time View
Spread the love

সীতাকুণ্ডে সীতাকুণ্ড নিউজ২৪ নামক একটি নাম ও ঠিকানাবিহীন ফেক আইডির মাধ্যমে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের ঘটনায় প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী মোঃ সালাউদ্দীন। গত ১ ফেব্রুয়ারি মধ্যরাতে উক্ত ফেক আইডিটি একটি ভিত্তিহীন ও বানোয়াট ভিডিও প্রকাশ করে, যেখানে দাবি করা হয় যে, কাজী মোঃ সালাউদ্দীন কুমিরা ও বাঁশবাড়িয়া উপকূলীয় এলাকায় সাগর থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছেন। ওই ভিডিওতে তার ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি উল্লেখ করেন। কাজী মোঃ সালাউদ্দীন জানান, তিনি বরং অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এলাকাবাসীকে সাথে নিয়ে প্রতিবাদ করেছেন এবং এই অপতৎপরতা বন্ধে বাধা দিয়েছেন। অথচ তার বিরুদ্ধেই উল্টো অপপ্রচার চালানো হচ্ছে, যা দুঃখজনক ও নিন্দনীয়।

এ ঘটনায় তিনি সীতাকুণ্ড মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন, যেখানে “সীতাকুণ্ড নিউজ২৪” নামক ফেক আইডিটির অপারেটরের বিরুদ্ধে তদন্ত করে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

অভিযোগে তিনি আরও উল্লেখ করেছেন যে, এই ফেক আইডিটি দীর্ঘদিন ধরে রাজনৈতিক উদ্দেশ্যে ও ব্যক্তিগত আক্রোশ থেকে সীতাকুণ্ড উপজেলা বিএনপির নেতৃবৃন্দের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আসছে।

কাজী মোঃ সালাউদ্দীন আরও জানান, সীতাকুণ্ড নিউজ২৪-এর মতো একাধিক ফেক আইডি সক্রিয় রয়েছে, যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। তিনি প্রশাসনের প্রতি এসব ফেক আইডির অপারেটরদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান, যাতে ভবিষ্যতে এ ধরনের গুজব ও অপপ্রচার বন্ধ হয়।

এই ধরনের মিথ্যা প্রচারনার বিরুদ্ধে সকলকে সচেতন থাকার এবং বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »