June 1, 2026, 1:11 pm
শিরোনামঃ
আইনের শাসন ও আইনজীবীদের কল্যাণে সরকার কাজ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. মোঃ আলী আজগর চট্টগ্রাম বারের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

মধ্যরাতে ফ্লাইওভারে মিলল তরুণীর লাশ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, মার্চ ১৭, ২০২৫,
  • 208 Time View
Spread the love

মধ্যরাতে রাজধানীর ফ্লাইওভার থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত তরুণর নাম-পরিচয় জানা যায়নি। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় ওই তরুণী মারা গেছেন। তিনি মানসিক ভারসম্যহীন ও বয়স আনুমানিক ২২ বছর।

শনিবার দিবাগত রাতে রাজধানীর শাহজাহানপুর থানাধীন রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন ফ্লাইওভারে এ ঘটনা ঘটে। আজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. রিয়াজুল ইসলাম।

পুলিশ জানায়, মধ্যরাতে খবর আসে রাজারবাগ পুলিশ লাইন সংলগ্ন মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের ওপরে একটি সড়ক দুর্ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, এক তরুণীর লাশ পড়ে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি মর্গে পাঠানো হয়।

উপপরিদর্শক রিয়াজুল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই তরুণী মানসিক ভারসাম্যহীন। হেঁটে ফ্লাইওভারের ওপরে উঠে এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় কোনো যানবাহনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: