May 31, 2026, 9:05 pm
শিরোনামঃ
আইনের শাসন ও আইনজীবীদের কল্যাণে সরকার কাজ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. মোঃ আলী আজগর চট্টগ্রাম বারের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শনিবার, মে ২৩, ২০২৬,
  • 38 Time View
Spread the love

দেশে অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচারের সঙ্গে জড়িত একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাইবার পুলিশ সেন্টার (সিপিসি)।

সাইবার ইনভেস্টিগেশন অ্যান্ড অপারেশনস শাখার একটি দল চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

শনিবার (২৩ মে) সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দীন খান বিষয়টি জানান।

গ্রেপ্তাররা হলেন— মো. আলা উদ্দিন (৪২), শাহাদাৎ হোসেন (৩২) এবং মো. সাহাব উদ্দিন (৪৮)।

অভিযানে তাদের কাছ থেকে অনলাইন বেটিং ও অর্থপাচারের কাজে ব্যবহৃত পাঁচটি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড ও চেকবই উদ্ধার করা হয়েছে।
সিআইডির সাইবার মনিটরিং সেলের তথ্য অনুযায়ী, একটি চক্র দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ও দেশীয় অনলাইন জুয়ার সাইট পরিচালনা করে আসছিল।

এসব সাইটে মোবাইল ব্যাংকিং, ব্যাংক অ্যাকাউন্ট ও ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে অর্থ লেনদেন করা হতো।
তদন্তে আরও জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে ব্যবহারকারীদের বেটিংয়ে যুক্ত করা হতো এবং সংগৃহীত অর্থ বিভিন্ন মাধ্যমে বিদেশে পাচার করা হচ্ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা চক্রের সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে পল্টন মডেল থানায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সিআইডি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: