June 1, 2026, 1:11 pm
শিরোনামঃ
আইনের শাসন ও আইনজীবীদের কল্যাণে সরকার কাজ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. মোঃ আলী আজগর চট্টগ্রাম বারের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

শীতে জনজীবন বিপর্যস্ত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫,
  • 290 Time View
Spread the love

কুড়িগ্রামে প্রত্যন্ত অঞ্চলে তীব্র শীতের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। কুয়াশার চাদরে ঢেকে গেছে চারপাশ। এতে করে শ্রমজীবী, হতদরিদ্র মানুষ পড়েছেন বিপাকে। সরকারি বা বেসরকারিভাবে গরম কাপড় বিতরণ করলেও তা অতি নগন্য। এ জন্য শীতবস্ত্র বিতরণ বাড়ানোর তাগিদ দিয়েছেন জনপ্রতিনিধিরা।

এদিকে প্রচন্ড ঠান্ডার কারণে সবচেয়ে বেশি ভুগছেন শিশু ও বয়স্করা। জেলা-উপজেলার হাসপাতালগুলোতে শীতজনীত রোগীর সংখ্যা বাড়ছে। অনেক পরিবারই পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে এক কম্বল/লেপের নিচে গাদাগাদি করে রাত কাটাচ্ছে। শীতের কারণে কৃষিকাজেও স্থবিরতা নেমে এসেছে। মাঠে কাজ করতে পারছেন না কৃষকরা।

চিলমারী উপজেলার রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজার এলাকার মহসিন আলী বলেন, শীত ও ঠান্ডা পড়েছে বেশ। চিন্তা করছি কাজে যাবো কি না, কাজ না করলে তো আবার খাওয়া জোটে না।

কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মনজুর এ মুর্শেদ জানান, হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগ নিয়ে শিশু ও বয়স্করা বেশি আসছেন। ঠান্ডা তীব্রতার সঙ্গে সঙ্গে রোগীর সংখ্যা আরও বাড়বে। হাসপাতালগুলোতে পর্যাপ্ত ওষুধ মজুদ রয়েছে। এ সময় জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যাওয়ারও পরামর্শ দেন এই চিকিৎসক।

রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, কুড়িগ্রামে আজ মঙ্গলবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: