May 31, 2026, 5:11 pm
শিরোনামঃ
আইনের শাসন ও আইনজীবীদের কল্যাণে সরকার কাজ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. মোঃ আলী আজগর চট্টগ্রাম বারের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

র‍্যাবের জন্য নতুন আইন হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, মে ১৮, ২০২৬,
  • 34 Time View
Spread the love
জননিরাপত্তা নিশ্চিত করতে নতুন আইনের আওতায় একটি এলিট ফোর্স গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বর্তমানে র‍্যাব একটি এডহক ভিত্তিতে পরিচালিত হচ্ছে, যা সঠিক নয়। তাই র‍্যাবের জন্য পৃথক আইন প্রণয়নের কাজ চলছে। সোমবার (১৮ মে) দুপুরে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যাব সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

 

তিনি জানান, নতুন বাহিনীটি র‍্যাবের বর্তমান কাঠামোর সংস্কার হতে পারে, আবার নতুন নামেও গঠিত হতে পারে। এ বিষয়ে সরকার এখনো চিন্তাভাবনা করছে।

তবে যেকোনো ক্ষেত্রেই বাহিনীর জবাবদিহিতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে। 

মন্ত্রী বলেন, অথরিটি থাকবে, রেসপন্সিবিলিটিও থাকবে। একই সঙ্গে সেই বাহিনীর ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টিবিলিটি নিশ্চিত করা হবে আইনের মাধ্যমে।

তিনি আরও বলেন, বর্তমানে র‍্যাব আর্মড পুলিশ ব্যাটালিয়নের একটি ধারার আওতায় পরিচালিত হচ্ছে, যা দীর্ঘদিন ধরে এডহক ভিত্তিতে চলছে। দায়িত্ব গ্রহণের পর তিনি বিষয়টি পর্যালোচনা করে দেখেছেন, একটি বাহিনী এভাবে পরিচালিত হওয়া উচিত নয়। তাই নতুন আইনের মাধ্যমে বাহিনীর দায়িত্ব, ক্ষমতা ও জবাবদিহিতার বিষয়গুলো স্পষ্ট করা হবে।

র‍্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কিছু কর্মকর্তার কর্মকাণ্ডের কারণে প্রতিষ্ঠান হিসেবে র‍্যাব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কয়েকজন কর্মকর্তার দায় পুরো প্রতিষ্ঠানের ওপর বর্তায় না।

তিনি বলেন, বিগত শাসনামলে পুলিশ, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবিসহ অনেক প্রতিষ্ঠান রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে। সেই সময় র‍্যাব রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছিল বলেই যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দিয়েছিল।

মন্ত্রী আরও বলেন, সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে নিজ নিজ আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নতুন এলিট ফোর্স গঠন বা পুনর্গঠনের মাধ্যমে আন্তর্জাতিক মহল বিষয়টি পুনর্বিবেচনা করবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

রাজনৈতিকভাবে ভবিষ্যতে বাহিনী ব্যবহার হবে কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মর্নিং শোজ দ্য ডে। তিন মাসে কি র‍্যাব, পুলিশ বা অন্য কোনো বাহিনী রাজনৈতিকভাবে ব্যবহৃত হয়েছে? হয়নি।

গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদন ও বিএনপি নেতা ইলিয়াস আলীর ঘটনা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আইসিটি আদালতে মামলা হয়েছে এবং গুম সংক্রান্ত বিভিন্ন সংজ্ঞা ও বিচার প্রক্রিয়া আইনের আওতায় আনার বিষয়ে কাজ চলছে।

মতবিনিময় সভায় র‍্যাবের মহাপরিচালকসহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: