September 5, 2026, 2:17 pm

ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা ২০২৫’ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, June 27, 2025,
  • 150 Time View
Spread the love

ভাটিয়ারি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে ২৬ জুন ২০২৫ তারিখে অত্যন্ত বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘আন্ত:হাউস বিজ্ঞান মেলা ২০২৫’। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো: রফিকুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি, ডেপুটি কমান্ড্যান্ট, বাংলাদেশ মিলিটারি একাডেমি। বিশেষ অতিথি ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ আবুল মনসুর চৌধুরী, সাবেক ইউজিসি অধ্যাপক ও পরিচালক, জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্র, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। ফিতা কেটে দুই অতিথি মেলার শুভ উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সম্মানিত অধ্যক্ষ মেজর মো: নাসির উদ্দিন মাহমুদ এইসি, উপাধ্যক্ষ, কো-অর্ডিনেটরবৃন্দ, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এবং বিজ্ঞান বিভাগের শিক্ষকরা। উদ্বোধনের পর অতিথিরা ক্ষুদে বিজ্ঞানীদের তৈরি বিভিন্ন আকর্ষণীয় ও উদ্ভাবনী প্রকল্প ঘুরে ঘুরে দেখেন এবং তাদের সৃজনশীলতাকে উৎসাহিত করেন।

 

মেলায় নজরুল হাউজ, সুফিয়া কামাল হাউজ, বেগম রোকেয়া হাউজ ও জসীমউদ্দীন হাউজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে মোট ৩৪টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে। ‘ক’ (৩য়–৫ম) গ্রুপে টিচিং টুলস স্ক্র‍্যাচ সিমুলেশন, ওয়াটার কারেন্ট ইলেকট্রিসিটি ও ইকো সোসাইটি; ‘খ’ (৬ষ্ঠ–৭ম) গ্রুপে অটোমেটিক স্মার্ট ইরিগেশন সিস্টেম, অ্যাকসিডেন্ট প্রিভেনশন সিস্টেম ও ইকো চার্জ ডিও; এবং ‘গ’ (৮ম–১০ম) গ্রুপে SAIINI, থার্মোইলেকট্রিক জেনারেটর, ফুটস্টেপ পাওয়ার জেনারেটরের মতো প্রকল্পগুলো বিশেষভাবে নির্বাচিত হয়।

 

বিজ্ঞান মেলা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে শুভেচ্ছা উপহার প্রদান করেন। বিশেষ অতিথি শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প এবং গবেষণায় উৎসাহিত করতে বলেন, “আজকের এই বিজ্ঞান মেলায় এসে আমি অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো সত্যিই প্রশংসনীয়। তাদের সৃজনশীলতা, উদ্ভাবনশীলতা ও বিজ্ঞানপ্রেম আমাদের অনুপ্রাণিত করেছে।”

 

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি সকল আয়োজক, শিক্ষক ও শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, “আজকের দিনটি উদ্ভাবন, জ্ঞান ও সাফল্যের এক অসাধারণ যাত্রা। এই ধরনের উদ্যোগ সমাজে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়াবে এবং নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”

 

পুরো অনুষ্ঠানটি শিক্ষার্থীদের জন্য এক আনন্দঘন, অনুপ্রেরণামূলক এবং শিক্ষণীয় অভিজ্ঞতা হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »