
চট্টগ্রাম: যুব উন্নয়ন অধিদপ্তর পাহাড়তলী থানা ইউনিটের উদ্যোগে “হ্যান্ড প্রিন্ট” নামক অপ্রাতিষ্ঠানিক প্রতিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও যুব ও ক্রীড়া সংগঠক জনাব মোশারফ হোসেন দীপ্তি। তিনি তার বক্তব্যে বলেন, “আজকের তরুণরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। যুবসমাজকে সুসংগঠিত, প্রশিক্ষিত ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে পারলেই জাতি এগিয়ে যাবে। যুব উন্নয়ন অধিদপ্তরের এই উদ্যোগ প্রশংসনীয় এবং সময়োপযোগী।”
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশিষ্ট সংগঠক ও বিজিএমই-এর পরিচালক জনাব সাইফুল্লাহ মনসুর। তিনি বলেন, “যুব উন্নয়নের মূল শক্তি হলো সঠিক দিকনির্দেশনা ও প্রয়োজনীয় প্রশিক্ষণ। এ ধরণের কার্যক্রম তরুণ প্রজন্মকে আত্মনির্ভরশীল হতে সহায়তা করবে।”
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন পাহাড়তলী ইউনিটের যুব উন্নয়ন কর্মকর্তা জনাব মোঃ জাহান উদ্দিন। তিনি বলেন, “অপ্রাতিষ্ঠানিক প্রতিক্ষণ ‘হ্যান্ড প্রিন্ট’-এর মাধ্যমে স্থানীয় যুবক-যুবতীদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নেতৃত্ব গঠনের চেষ্টা করা হবে। এটি তরুণদের জন্য একটি মাইলফলক হয়ে উঠবে।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু, অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর, চট্টগ্রাম। তিনি বলেন, “আইন, নীতি ও শৃঙ্খলার মধ্য দিয়ে তরুণরা যদি তাদের প্রতিভা কাজে লাগায় তবে সমাজ থেকে অন্যায়-অবিচার দূর করা সহজ হবে। এই ধরনের কর্মসূচি যুবসমাজকে ইতিবাচক পথে পরিচালিত করবে।”
আরো বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বাস ট্রেনিং সেন্টার-এর চেয়ারম্যান শফিউল বাসর এবং হাতিয়া যুব কল্যাণ সোসাইটির সভাপতি সাইফুল্লাহ মনির। তারা যৌথভাবে বলেন, “যুব সমাজের উন্নয়নে সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। একসাথে কাজ করলেই তরুণরা মাদক ও নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।”
অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।