September 7, 2026, 8:20 pm

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, January 22, 2026,
  • 149 Time View
Spread the love

রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ প্রতিষ্ঠার লক্ষ্যে প্রণীত অধ্যাদেশ উপদেষ্টা পরিষদে অনুমোদিত হয়েছে। শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল আবরার (সি আর আবরার) নিজেই টেলিফোনে শিক্ষার্থীদের এই সুখবর জানিয়েছেন।

 

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর দুইটার দিকে ঢাকা কলেজের সামনে অবস্থানরত আন্দোলনকারী শিক্ষার্থীরা অধ্যাদেশ অনুমোদনের খবর পেয়ে আবেগঘন আনন্দে মেতে ওঠেন। শিক্ষার্থীরা ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র নামে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দীর্ঘদিনের দাবি আদায়ের আনন্দে অনেক শিক্ষার্থী একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে দেখা গেছে।

 

আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, “আমাদের দেড় বছরের আন্দোলন আজ সফল হয়েছে। শিক্ষা উপদেষ্টা নিজেই আমাকে ফোন করে জানিয়েছেন যে উপদেষ্টা পরিষদে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ অনুমোদন হয়েছে।”

 

প্রসঙ্গত, সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছিলেন। সরকারের আজকের চূড়ান্ত সিদ্ধান্তের মাধ্যমে তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল এবং শিক্ষার্থীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হলো।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »