May 31, 2026, 7:55 am
শিরোনামঃ
আইনের শাসন ও আইনজীবীদের কল্যাণে সরকার কাজ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. মোঃ আলী আজগর চট্টগ্রাম বারের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

এক দফা দাবিতে শাহবাগ অবরোধ, জনজীবনে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, মে ১৪, ২০২৫,
  • 223 Time View
Spread the love

এক দফা দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন ডিপ্লোমা ইন নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষার্থীরা।
বুধবার (১৪ মে) দুপুর আড়াইটার পর বৃষ্টি উপেক্ষা করে তারা শাহবাগ অবরোধ করেন। এতে বন্ধ হয়ে যায় যান চলাচল, সৃষ্টি হয় তীব্র যানজট। ফলে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত আন্দোলনকারীদের সেখানে অবস্থান করতে দেখা যায়।

আন্দোলনকারীরা জানান, এইচএসসি পাসের পর তিন বছর মেয়াদি ১১০ ক্রেডিটের ‘ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি’ ও ‘ডিপ্লোমা ইন মিডওয়াইফারি’ কোর্স সম্পন্ন করার পরও তাদের ডিগ্রির সমমান দেওয়া হচ্ছে না। অথচ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি পরবর্তী তিন বছর মেয়াদি ডিগ্রি কোর্সের শিক্ষার্থীরা ডিগ্রির স্বীকৃতি পান। এতে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের সঙ্গে তাদের বৈষম্য সৃষ্টি হচ্ছে বলে তারা অভিযোগ করেন।

আন্দোলনকারীদের দাবি, অবিলম্বে ডিপ্লোমা নার্সিং কোর্সগুলোকে স্নাতক সমমান বা ডিগ্রি পাস কোর্স হিসেবে স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে।

আন্দোলনে অংশ নেওয়া রাফিয়া চৌধুরী বলেন, এক দফা দাবিতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করছি। কিন্তু সরকার কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষার্থীরা। সেখান থেকে তারা শাহবাগ অভিমুখে যাত্রা শুরু করেন।

জানা গেছে, শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিলেও শিক্ষার্থীরা তা ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন। অবস্থান কর্মসূচি থেকে ‘দাবি মোদের একটাই, ডিপ্লোমাদের ডিগ্রি চাই’, ‘চব্বিশের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’সহ নানা স্লোগান দিতে শোনা যায়।

আন্দোলনকারীরা জানান, তিন বছর মেয়াদি ডিপ্লোমা কোর্সের সঙ্গে ছয় মাসের ইন্টার্নশিপ শেষে তাদের এইচএসসি সমমানের সনদ দেওয়া হয়, যা মেনে নেওয়া সম্ভব নয়। দ্রুত সময়ের মধ্যে সরকার দাবির বাস্তবায়ন না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: