
বাংলাদেশের লিও আন্দোলনের গৌরবোজ্জ্বল ৫২তম লিও দিবস গত ২৩ আগস্ট ২০২৫ তারিখে লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি লিও মোঃ শওকত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকি পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর এবং লিও জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জু পিএমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোর্শেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহীদ উল্লাহ এমজেএফ, জয়েন্ট ক্যাবিনেট ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিল্লাল এমজেএফ, জিএমটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, এলসিআইএফ কো অর্ডিনেটর লায়ন এ কে এম নবিউল হব সুমন, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন শুভা নাজ জিনিয়া এমজেএফ, লিও ইউথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন মোঃ খলিল উল্লাহ চৌধুরী সাকিব, প্রাক্তন লিও জেলা সভাপতি সুরজিত সাহা মিঠু, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন শাহজাদা গাজী মোঃ গজনবী, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আবু নাসের রনি, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন সাইফুল করিম আরিফ, প্রাক্তন মাল্টিপল লিও জেলা সভাপতি এবং প্রাক্তন লিও জেলা সভাপতি ও গ্লোবাল কজেস–ইয়ুথ লায়ন শাহরিয়ার ইকবাল, প্রাক্তন লিও জেলা সভাপতি ইরফান মোস্তফা, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আতিক শাহরিয়ার সাদিফ এবং সদ্য প্রাক্তন লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, জেলা সচিব লিও রাফিদ মোঃ আহনাফ, জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, জেলা যুগ্ম সচিব লিও শেখ মুনতাসির মামুন, জিএমটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লিও আরাফাত হোসেন, জিইটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লিও ওয়াহেদুল আলম রকি, এবং জেলার প্রায় চল্লিশটি লিও ক্লাবের সভাপতি ও সদস্যরা।
অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন জেলা যুগ্ম কোষাধ্যক্ষ লিও নিশু জান্নাত লাকী, যিনি পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রোগ্রাম কমিটির এডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন লিও তাসফিয়া আক্তার। প্রোগ্রাম সেক্রেটারি লিও চৌধুরী আদৃতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মহতী অনুষ্ঠানে বক্তারা লিও আন্দোলনের গুরুত্ব, তরুণ প্রজন্মের সেবামূলক কর্মকাণ্ড, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রাক্তন জেলা গভর্নর এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জু তার বক্তব্যে লিও জেলার ৫২ বছরের গৌরবোজ্জ্বল পথচলা স্মরণ করেন। তিনি বলেন, সেবা, নেতৃত্ব ও সৌহার্দ্যের আদর্শকে ধারণ করে লিওরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে।
মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু লিও সদস্যদের উদ্দেশ্যে বলেন, লিওরা নিজেদের গড়ে তুলতে হবে সেবার মাধ্যমে, সমাজে নেতৃত্ব প্রদানের মাধ্যমে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে। তিনি লিওদের কাছ থেকে শতভাগ সমর্থন প্রত্যাশা করেন এবং সর্বদা তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
পুরো অনুষ্ঠানটি লিওদের প্রাণবন্ত অংশগ্রহণ, নেতৃত্বের বিকাশের প্রতিশ্রুতি এবং সেবামূলক কাজে নিজেকে নিবেদিত করার অঙ্গীকারে ভরপুর হয়ে ওঠে। এভাবেই ৫২তম বাংলাদেশ লিও দিবস একটি অনন্য উদাহরণ হয়ে রইল তরুণদের সেবা, নেতৃত্ব ও সৌহার্দ্যের মেলবন্ধনের।