May 30, 2026, 7:55 pm
শিরোনামঃ
আইনের শাসন ও আইনজীবীদের কল্যাণে সরকার কাজ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. মোঃ আলী আজগর চট্টগ্রাম বারের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

ডেভিল মুক্ত না হওয়া পর্যন্ত অপারেশন চলবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১০, ২০২৫,
  • 232 Time View
Spread the love

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডেভিল অর্থ শয়তান। যারা শয়তান তারাই ধরা পড়বে। ডেভিল হান্ট ডিক্লেয়ার করার পর আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরও আমরা ছাড় দিইনি। প্রথম দিনই কিন্তু পাঁচজনকে আইনের আওতায় নেওয়া হয়েছে। এক্ষেত্রে বড়-ছোট কোনো ভেদাভেদ নেই। অপারেশন ততদিন চলবে যতদিন ডেভিল মুক্ত না হবে। অপারেশন ডেভিল হান্টে কোনো নির্দোষ ব্যক্তি যেন শাস্তি না পায় সেজন্য সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রাজশাহীর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর সঙ্গে সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে মতবিনিময় শেষে রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, এজন্য আপনারা প্রচার করবেন রমজানের সময় যেন জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে। আপনারা কিন্তু একটা মুখ্য ভূমিকা পালন করতে পারেন। কোথাও কোনো সমস্যা হলে আপনারা যদি আগে আগে জানিয়ে দেন তাহলে আমাদের এখানে যারা সরকারি কর্মকর্তারা আছেন তারা একটা ব্যবস্থা নিতে পারবেন। আমি আশা করছি এবার জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকবে, যেহেতু আমাদের ইমপোর্ট খুবই ভালো। ডাল, খেজুর, ছোলার সরবরাহ খুব ভালো। তেলেরও কোনো সমস্যা হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: