
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চট্টগ্রামের নেতৃবৃন্দের এক সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে ২০২৬) বিকাল ৪টায় চট্টগ্রামের মেহেদীবাগস্থ মাননীয় মন্ত্রীর বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট তারিক আহমেদ এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ মইনুদ্দিনের নেতৃত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের উপদেষ্টা এস. ইউ. এম. নুরুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট আহমেদ কামরুল ইসলাম সাজ্জাদসহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত পরিষদের নেতৃবৃন্দ।
উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে আরও ছিলেন সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সেলিনা খানম, সহ-সভাপতি অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন লাভলী, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ নজরুল ইসলাম, অর্থ সম্পাদক অ্যাডভোকেট আবুল মনসুর শিকদার, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট তৌহিদ হোসেন সিকদার, সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট বিলকিস আরা মিতু, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট লোকমান শাহ, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোঃ আলী আকবর, অ্যাডভোকেট দিলদার আহমদ ভূঁইয়া, অ্যাডভোকেট মোমিনুর রহমান, অ্যাডভোকেট মোহাম্মদ ইকবাল হোসেন, অ্যাডভোকেট শেখ মোহাম্মদ ফয়সাল উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন সদ্য বিদায়ী নির্বাচন কমিশনার মোঃ সেলিম উদ্দিন শাহিন, অ্যাডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন, অ্যাডভোকেট আবু নাসের বিন হাসেম, অ্যাডভোকেট জায়েদ বিন রশিদ, সাবেক সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী বিনতে মোতালেব, সাবেক কার্যনির্বাহী সদস্য আয়েশা আক্তার সানজি, অ্যাডভোকেট সাজ্জাদ কামরুল ইসলাম, সহ চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাবেক নেতৃবৃন্দ ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, আজ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী। মহান স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে চট্টগ্রামের ভূমিকা অত্যন্ত গৌরবোজ্জ্বল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই চট্টগ্রাম থেকেই স্বাধীনতার ঘোষণা প্রদান করেছিলেন। তিনি আরও উল্লেখ করেন যে, বর্তমানে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি যে স্থানে প্রতিষ্ঠিত, সেই স্থানটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আইনজীবী সমাজের কল্যাণে প্রদান করেছিলেন।
তিনি বলেন, বিএনপি সবসময় আইনজীবীদের ন্যায্য অধিকার, মর্যাদা ও পেশাগত উন্নয়নের পক্ষে কাজ করেছে এবং ভবিষ্যতেও করবে। দেশে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার ও সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে সরকার দৃঢ়তার সঙ্গে কাজ করে যাচ্ছে এবং বিচার বিভাগের স্বাধীনতা ও আইনজীবীদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।
সভায় চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উন্নয়ন, আইনজীবীদের পেশাগত সুযোগ-সুবিধা বৃদ্ধি, আদালতের অবকাঠামোগত উন্নয়ন, ডিজিটাল সেবা সম্প্রসারণ এবং আইনজীবী সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নবনির্বাচিত নেতৃবৃন্দ সমিতির উন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন।
সভা শেষে নবনির্বাচিত নেতৃবৃন্দ মাননীয় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জনাব আমীর খসরু মাহমুদ চৌধুরীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির উন্নয়ন ও আইনজীবী সমাজের কল্যাণে তাঁর অব্যাহত সহযোগিতা কামনা করেন।