The post সীতাকুণ্ডে ১৭০ সংগঠনকে ৩০ হাজার চারা বিতরণ appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>সীতাকুণ্ড, ৮ আগস্ট ২০২৬: পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সীতাকুণ্ডে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়ন করেছে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন।
এরই ধারাবাহিকতায় চলতি বছর সীতাকুণ্ড উপজেলায় ৫০ হাজার বৃক্ষের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়। পরিকল্পনার প্রথম ধাপে ইতোমধ্যে ২০ হাজার চারা বিতরণ ও রোপণ কার্যক্রম সম্পন্ন হয়েছে। শনিবার আরও ৩০ হাজার চারা বিতরণের মাধ্যমে চলতি বছরের ৫০ হাজার চারা বিতরণের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে।
শনিবার (৮ আগস্ট) সকালে সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন ও মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে ১৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক, স্বেচ্ছাসেবী, সমবায়, যুব উন্নয়ন ও নারী কল্যাণ প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।
এর আগে গত ২৫ জুলাই সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১৩০টি সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের মাঝে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছিল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বৃহৎ কর্মসূচিকে সফল করতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভর করলে হবে না। দেশের প্রতিটি উপজেলা, ইউনিয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সাধারণ মানুষকে এ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন চলতি বছরের জন্য উপজেলায় ৫০ হাজার বৃক্ষের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা গ্রহণ করে। সেই পরিকল্পনার অংশ হিসেবে প্রথম পর্যায়ে ২০ হাজার এবং দ্বিতীয় পর্যায়ে ৩০ হাজার, মোট ৫০ হাজার চারা বিতরণ ও রোপণের উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে।
ফলজ, বনজ ও ঔষধি বিভিন্ন প্রজাতির চারা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও সংগঠনের মাধ্যমে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন এলাকায় রোপণ করা হবে। শুধু চারা বিতরণ নয়, রোপণের পর সেগুলোর পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি গাছ শুধু অক্সিজেন দেয় না, পরিবেশের ভারসাম্য রক্ষা, মাটির ক্ষয়রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং তাপমাত্রা নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি একটি দূরদর্শী ও সময়োপযোগী উদ্যোগ। এ ধরনের জাতীয় কর্মসূচি সফল করতে সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন ৫০ হাজার চারা বিতরণ ও রোপণের যে উদ্যোগ নিয়েছে, তা প্রশংসনীয় উল্লেখ করে তিনি বলেন, শুধু চারা বিতরণ করলেই হবে না, প্রতিটি চারাকে পরিচর্যা করে বড় বৃক্ষে পরিণত করতে হবে। তাহলেই বৃক্ষরোপণ কর্মসূচির প্রকৃত সুফল পাওয়া যাবে।
সীতাকুণ্ড উপজেলা সমাজ কল্যাণ ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক লায়ন অ্যাডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ‘পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি শুধু একটি বৃক্ষরোপণ কর্মসূচি নয়, এটি পরিবেশ রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ার দীর্ঘমেয়াদি পরিকল্পনা।
তিনি বলেন, এই বৃহৎ জাতীয় কর্মসূচিকে সীতাকুণ্ডের সামাজিক শক্তির সঙ্গে সম্পৃক্ত করার লক্ষ্যেই উপজেলা সমাজকল্যাণ ফেডারেশন চলতি বছর ৫০ হাজার বৃক্ষের চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা গ্রহণ করে। পরিকল্পনার প্রথম পর্যায়ে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছে। আজ আরও ৩০ হাজার চারা বিতরণের মাধ্যমে চলতি বছরের ৫০ হাজার চারা বিতরণের পরিকল্পনা বাস্তবায়ন সম্পন্ন হলো।
সরোয়ার লাভলু বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর জনাব তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ প্রকল্প’ একটি বিশাল লক্ষ্য। এই লক্ষ্য অর্জন করতে হলে দেশের প্রতিটি উপজেলা থেকে বৃক্ষরোপণের একটি করে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সীতাকুণ্ড থেকে ৫০ হাজার চারা রোপণ ও বিতরণের উদ্যোগ সংখ্যার দিক থেকে হয়তো জাতীয় লক্ষ্যের তুলনায় ছোট, কিন্তু জাতীয় কর্মসূচির বাস্তবায়ন এমন অসংখ্য স্থানীয় উদ্যোগের মাধ্যমেই সম্ভব।
তিনি আরও বলেন, আমরা শুধু চারা বিতরণ করে দায়িত্ব শেষ করতে চাই না। যেসব প্রতিষ্ঠান ও সংগঠন চারা গ্রহণ করেছে, তাদের প্রত্যেককে গাছগুলো রোপণ, পরিচর্যা ও সংরক্ষণের দায়িত্ব নিতে হবে। আজকের একটি চারা আগামী দিনের একটি বড় বৃক্ষে পরিণত হলে সেটিই হবে আমাদের উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য।
তিনি সীতাকুণ্ডের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, পাহাড়, উপকূল, শিক্ষা প্রতিষ্ঠান, রাস্তার পাশ, বাড়ির আঙিনা ও পতিত জমিতে পরিকল্পিতভাবে ফলজ, বনজ ও ঔষধি গাছ লাগাতে হবে। বৃক্ষরোপণকে একটি সামাজিক আন্দোলনে পরিণত করতে পারলেই পরিবেশ রক্ষার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও সবুজ বাংলাদেশ নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহসিন ফাতেমা সিদ্দিকী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন বলেন, পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়, সমাজের প্রতিটি মানুষের। জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবী আজ নানা ধরনের প্রাকৃতিক ঝুঁকির মুখোমুখি। এ পরিস্থিতিতে বেশি বেশি গাছ লাগানোর পাশাপাশি বিদ্যমান গাছ সংরক্ষণ করাও জরুরি।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে সীতাকুণ্ডে ৫০ হাজার চারা রোপণ ও বিতরণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল। ইতোমধ্যে ২০ হাজার চারা বিতরণ করা হয়েছে এবং আজ ৩০ হাজার চারা বিতরণের মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবায়ন সম্পন্ন হয়েছে।
তিনি চারা গ্রহণকারী প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর প্রতি প্রতিটি গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণের আহ্বান জানান।
সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সভাপতি লায়ন মো. গিয়াস উদ্দিন বলেন, সীতাকুণ্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ কার্যক্রম আরও বিস্তৃত করা প্রয়োজন। সামাজিক সংগঠনগুলোকে সম্পৃক্ত করে ৫০ হাজার চারা রোপণ ও বিতরণের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত রাখা হবে।
তিনি বলেন, শুধু নির্দিষ্ট একটি মৌসুমে গাছ লাগানোর মধ্যে কর্মসূচিকে সীমাবদ্ধ না রেখে সারা বছর গাছের পরিচর্যা ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে।
সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী বলেন, একটি গাছ লাগানোর চেয়ে গাছটি বাঁচিয়ে রাখা বেশি গুরুত্বপূর্ণ। তাই চারা গ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠানকে রোপণের পাশাপাশি নিয়মিত পরিচর্যার দায়িত্ব নিতে হবে।
বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মতিন বলেন, মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত বাংলাদেশকে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও নিরাপদ দেশ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। বৃক্ষরোপণ সেই দায়িত্ব পালনের একটি গুরুত্বপূর্ণ অংশ।
সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী বলেন, পরিবেশ রক্ষায় সামাজিক সংগঠনগুলোর এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। বৃক্ষরোপণ কর্মসূচির পাশাপাশি গণমাধ্যমের মাধ্যমে মানুষকে গাছ লাগানো ও গাছ রক্ষায় আরও বেশি সচেতন করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কাউছার আহমেদ সরোয়ারী ও তাইফুর রহমান।
অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাস্টার আব্দুল মতিন, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, সীতাকুণ্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড উপজেলা সমাজকল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম, মো. মনজুর মোরশেদ, আলহাজ্ব এ কে এম মসিউদ্দৌলাসহ বিভিন্ন সামাজিক, স্বেচ্ছাসেবী ও মানবিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ১৭০ টি সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ তিন শতাধিক সমাজকর্মী অংশ নেন।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবিলায় এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে। বৃক্ষরোপণকে শুধু আনুষ্ঠানিক কর্মসূচি হিসেবে না দেখে একটি দীর্ঘমেয়াদি সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। প্রতিটি চারা একটি ভবিষ্যৎ বৃক্ষ, আর প্রতিটি বৃক্ষ ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ পৃথিবীর প্রতীক।
The post সীতাকুণ্ডে ১৭০ সংগঠনকে ৩০ হাজার চারা বিতরণ appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতি-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন এডভোকেট ফজলুল হক। সভায় সমিতির সার্বিক কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা এবং আইনজীবীদের কল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমিতির সাবেক নির্বাচন কমিশনার ও বর্তমান উপদেষ্টা এডভোকেট বাবু ভবতোষ নাথ, সহ-সভাপতি এডভোকেট আবু হায়দার মোহাম্মদ নাছির, সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নিজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট হুসাইন মুহাম্মদ আশরাফ উদ্দিন, অর্থ সম্পাদক এডভোকেট মোহাম্মদ মিজান, সহ-অর্থ সম্পাদক এডভোকেট তৌফিক উদ্দীন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এডভোকেট নাছির উদ্দীন, সাংস্কৃতিক সম্পাদক এডভোকেট তৃপ্তি দে, এডভোকেট আফতাব উদ্দিন, এডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, এডভোকেট আনোয়ারুজ্জামান চৌধুরী, এডভোকেট কাজী শাহেদ চৌধুরী, এডভোকেট রায়হান, এডভোকেট আশরাফুর রহমান, এডভোকেট নুর নবী, এডভোকেট আশেক এলাহী, এডভোকেট মোশারফ হোসেন ফনি, এডভোকেট কামরুল ইসলাম, এডভোকেট নজরুল ইসলাম, এডভোকেট আমিনুল ইসলাম, এডভোকেট আরিফ উদ্দিন ভূঁইয়া, এডভোকেট মোহাম্মদ আলী আজম, এডভোকেট নুর সাফা, এডভোকেট দেবাশীষ ভট্টাচার্য অন্তু, এডভোকেট আকিব, এডভোকেট পিংকি দাশ, এডভোকেট শাহানা, এডভোকেট ফারহানা, এডভোকেট জান্নাতসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে বর্তমান কার্যনির্বাহী কমিটির মেয়াদ আগামী ডিসেম্বর ২০২৬ ইং পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। বক্তারা সমিতির ঐক্য, পেশাগত মর্যাদা ও সদস্যদের কল্যাণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।
The post সীতাকুণ্ড আইনজীবী কল্যাণ সমিতি-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি, অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
বৈরী আবহাওয়া উপেক্ষা করে অত্যন্ত সুন্দর, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন-এর ৫ম বর্ষপূর্তি উদযাপন, ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের অভিষেক এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠান।
শনিবার (২ মে ২০২৬) বিকাল ৩টায় ক্যাফে মডান-এ আয়োজিত অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক অতিথির উপস্থিতিতে অনুষ্ঠান প্রাণবন্ত হয়ে ওঠে।
সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ শিক্ষক, লেখক ও বিশিষ্ট শিক্ষাবিদ নজির আহমদ। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর ও দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ এর চেয়ারম্যান লায়ন এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তরুণ উদ্যোক্তা আশরাফুল আলম ভূঁইয়া এবং সমাজসেবক জাহাঙ্গীর আলম।
মোঃ নুরুদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের পক্ষে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ লোকমান হোসেন, সাবেক সভাপতি মোঃ ইলিয়াস হোসেন ইকবাল, নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ রাজু আহম্মদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নজির আহমদ বলেন, তরুণদের মানবিক কর্মকাণ্ড সমাজকে আলোকিত করে। রক্তদান ও জনসেবামূলক কার্যক্রমে তরুণদের সম্পৃক্ততা অত্যন্ত প্রশংসনীয়।
প্রধান বক্তা অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, মানবসেবাই সর্বোত্তম কাজ। সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়িয়ে যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অনুসরণীয়।
পরে ২০২৬-২০২৭ কার্যনির্বাহী পরিষদের নবনির্বাচিত সদস্যদের অভিষেক অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজন ও সংগঠন প্রতিনিধিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
অনুষ্ঠান শেষে বৈরী আবহাওয়ার মধ্যেও উপস্থিত সকল অতিথি, শুভানুধ্যায়ী ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের প্রতি সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
পরে প্রতিষ্ঠানের পাঁচ বছর পূর্তি উপলক্ষে আনন্দঘন পরিবেশে কেক কাটা হয়। কেক কাটার মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
The post সীতাকুণ্ড যুব ব্লাড ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তি, অভিষেক ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post বিনা প্রতিদ্বন্দ্বিতায় সীতাকুন্ড সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>নিজস্ব প্রতিবেদক:
সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬-এ যুগ্ম সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বিশিষ্ট আইনজীবী, সংগঠক ও সমাজসেবক অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।
সমিতির নির্বাচন কার্যক্রম শুরু হয় মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের মধ্য দিয়ে। গত ১লা এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় সমিতির কার্যালয় এবং নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ শহীদ উল্ল্যাহ মানিক, নির্বাচন কমিশনার এড. আবু হায়দার মোঃ নাছির এবং এড. আইনুল কামালের নিকট প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেন। এ সময় সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

পরবর্তীতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ০২ এপ্রিল ২০২৬ তারিখে খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হয়, যেখানে বিভিন্ন পদে প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।
সর্বশেষ ৪ এপ্রিল ২০২৬ ইংরেজি, শনিবার রাত ৮:০০ ঘটিকায় নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করে। নির্বাচন কমিশনের ঘোষণায় জানানো হয়, সমিতির মোট ৩১টি পদের মধ্যে সভাপতি, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদক—এই তিনটি পদ ছাড়া বাকি ২৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সংশ্লিষ্ট সকল প্রার্থীকে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে।
এর মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক পদে দুটি পদের বিপরীতে দুইজন প্রার্থী থাকায় লায়ন মফিজুর রহমান সাজ্জাদ এবং অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির একজন সক্রিয় সদস্য। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে গরিব, অসহায় ও বঞ্চিত মানুষের জন্য আইনি সহায়তা প্রদানসহ বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন।
তিনি দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ-এর চেয়ারম্যান এবং আদালত অঙ্গনের জনপ্রিয় পত্রিকা “আইন আদালত প্রতিদিন”-এর প্রকাশক ও সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
রাজনৈতিক অঙ্গনেও তিনি সুপরিচিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর রাজনীতির সাথে সম্পৃক্ত থেকে তিনি সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং বর্তমানে জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদায়, চট্টগ্রাম বিভাগ) হিসেবে দায়িত্ব পালন করছেন।
এছাড়াও তিনি লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ও আন্তর্জাতিক মানবাধিকার কমিশনসহ বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংগঠনের সাথে জড়িত। তার সাংগঠনিক দক্ষতা, নেতৃত্বগুণ ও সামাজিক অবদানের স্বীকৃতি হিসেবে তিনি একাধিক সম্মাননায় ভূষিত হয়েছেন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় তিনি সমিতির সকল সদস্য, শুভানুধ্যায়ী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“সবার সহযোগিতায় একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও জনকল্যাণমুখী সীতাকুণ্ড সমিতি গড়ে তুলতে আমি আন্তরিকভাবে কাজ করে যেতে চাই।”
সংশ্লিষ্ট মহলের মতে, তার অভিজ্ঞতা, সততা ও নেতৃত্ব সীতাকুণ্ড সমিতির কার্যক্রমকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলবে।
The post বিনা প্রতিদ্বন্দ্বিতায় সীতাকুন্ড সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post ১৮ই এপ্রিল সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের নির্বাচন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>চট্টগ্রাম: সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রাম কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০২৬ উপলক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে খসড়া প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। ০২ এপ্রিল ২০২৬ তারিখে প্রকাশিত এ তালিকায় বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এর আগে ১লা এপ্রিল সন্ধ্যা সাড়ে সাতটায় সমিতির নিজস্ব কার্যালয় ও নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার মোঃ শহীদ উল্ল্যাহ মানিক, নির্বাচন কমিশনার এড. আবু হায়দার মোঃ নাছির এবং এড. আইনুল কামালের নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। এ সময় সমিতির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

খসড়া তালিকা অনুযায়ী সভাপতি পদে লায়ন আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন ও লায়ন মোহাম্মদ নাছির উদ্দিন মানিক, সিনিয়র সহ-সভাপতি পদে লায়ন কাজী আলী আকবর জাসেদ, সহ-সভাপতি পদে ইকবাল হুসাইন, লায়ন ইঞ্জিনিয়ার মোঃ কামরুদ্দোজা, মোঃ মনজুর মোরশেদ চৌধুরী, লায়ন মোঃ মোস্তফা কামাল ভূঁইয়া (জুয়েল) ও এস. এম. তবরেজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সাধারণ সম্পাদক পদে লায়ন মোহাম্মদ আলিম উল্লাহ (মুরাদ) ও মোঃ জাহেদুল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে লায়ন মফিজুর রহমান সাজ্জাদ ও এ্যাড. মোঃ সরোয়ার হোসাইন (লাভলু), সাংগঠনিক সম্পাদক পদে মোঃ জিয়াউল ইসলাম (শিবলু), অর্থ সম্পাদক পদে স্থপতি সহিদুল ইসলাম ও আলহাজ্ব মোঃ ইমরান চৌধুরী প্রার্থী হয়েছেন।
এছাড়া দপ্তর ও মিলনায়তন সম্পাদক পদে সৌমেন দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে কামরুল ইসলাম দুলু, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ জামশেদ রহমান, পরিকল্পনা ও উন্নয়ন সম্পাদক পদে মুহাম্মদ নজরুল ইসলাম, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে এ্যাড. মোঃ আবদুল্লাহ আল নোমান, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ মামুন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ সবুজ, সমাজ কল্যাণ ও ধর্মীয় সম্পাদক পদে মোঃ সালাহ উদ্দীন মনোনয়নপত্র বৈধ হয়েছে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক পদে লায়ন মোঃ আনোয়ার হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক পদে লায়ন আলহাজ্ব মোহাম্মদ আলীম উদ্দীন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক পদে মোঃ কামরুল ইসলাম, শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক পদে কাজী মাসুদা খানম, সহ-শিশু ও মহিলা বিষয়ক সম্পাদক পদে শেখ মোহাম্মদ আহসান, কৃষি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ তসলিম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক পদে এস. এম. নওশাদ ইমতিয়াজ এবং সদস্য পদে মোহাম্মদ আবেদীন আল মামুন, মোঃ আলী আকবর রাসেল, সফিউল গাউছ চৌধুরী (মামুন) ও মীর মামুন মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, যাচাই-বাছাই শেষে প্রকাশিত এই তালিকা প্রাথমিক খসড়া। নির্ধারিত সময়ের মধ্যে আপত্তি ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে।
এবারের নির্বাচনে সভাপতি পদে একটি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সাধারণ সম্পাদক পদে একটি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং অর্থ সম্পাদক পদে একটি পদে দুইজন প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বাকি সকল পদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।
সংশ্লিষ্ট মহলের মতে, এবারের নির্বাচনকে ঘিরে সমিতির সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে এবং একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
The post ১৮ই এপ্রিল সীতাকুণ্ড সমিতি-চট্টগ্রামের নির্বাচন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post IIUC ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>চট্টগ্রাম, ২৩ ফেব্রুয়ারি ২০২৬:
ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চট্টগ্রাম-এর সাবেক শিক্ষার্থীদের সংগঠন IIUC Law Alumni Association (ইলা)-এর আসন্ন কার্যকরী কমিটি নির্বাচন–২০২৬ উপলক্ষে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে অনুষ্ঠিত সাধারণ সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আশরাফ ছিদ্দিকী। সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ লোকমান ও যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এইচ.এস. সোহরাওয়ার্দীর সঞ্চালনায় সভা পরিচালিত হয়।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভোকেট শেখ মোহাম্মদ শওকত। নির্বাচন কমিশনার হিসেবে মনোনীত হয়েছেন অ্যাডভোকেট মোঃ হাসান কায়েস এবং অ্যাডভোকেট মোঃ মিজানুল হাসান চৌধুরী।
একই সভায় সংগঠনের সংবিধানে গুরুত্বপূর্ণ সংশোধনী আনা হয়। সংশোধনী অনুযায়ী, ইলা’র কার্যকরী কমিটির মেয়াদ পূর্বের দুই বছরের পরিবর্তে এক বছর নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একজন ব্যক্তি সর্বোচ্চ একবারের পরিবর্তে সর্বোচ্চ দুইবার নির্বাচিত হওয়ার সুযোগ পাবেন। এসব সংশোধনী আইএলএএ’র ৬ষ্ঠ কার্যকরী কমিটি নির্বাচন–২০২৬ থেকে কার্যকর হবে বলে জানানো হয়।
সভায় বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সিনিয়র সদস্যবৃন্দের মধ্যে অ্যাডভোকেট হুসাইন আল আসকারী, অ্যাডভোকেট মাহমুদুল হাসান অনু, অ্যাডভোকেট কাজী আশরাফুল হক আনসারী জুয়েল, অ্যাডভোকেট ইমতিয়াজ আহমেদ জিয়া, অ্যাডভোকেট আলী আকবর সানজিক, অ্যাডভোকেট মাহমুদুল হাসান সুমন, অ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন, অ্যাডভোকেট মোহাম্মদ সরোয়ার হোসাইন লাভলু, অ্যাডভোকেট মোঃ আলী ইয়াসিন ও অ্যাডভোকেট মিজানুর রহমান সামী, এডভোকেট মোহাম্মদ কায়েমুল ইসলামসহ অন্যান্য সিনিয়র সদস্যরা।
সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সকল অ্যালামনাই সদস্যদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
The post IIUC ল’ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে সরব জীবন সদস্যরা, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতিতে গঠিত সচেতন প্ল্যাটফর্ম appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
সভায় চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি ও হাসপাতালের বিগত এক যুগের অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ এবং চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি নির্বাচন ২০২৬ এর জন্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়।
এ বিষয়ে বক্তব্য রাখেন লায়ন কামরুল হাসান হারুন, লায়ন তাহের আহমেদ, নুরুল আমিন চৌধুরী, আবছার উদ্দিন, ইঞ্জিনিয়ার আবদুস সালাম, এডভোকেট আযম খান, আবুল ওয়াহিদ, মাহমুদুল হাসান, সাইফুদ্দিন আহমেদ সাকী, কাজী মোহাম্মদ এনামুল হক, লায়ন স্বপন কুমার বিশ্বাস, আবদুল হান্নান মিয়া, একেএম ইকবাল ফরুক, লায়ন এরফান উদ্দিন খালেদ, মোহাম্মদ মহসীন, পেয়ার আহমদ হাদী, অধ্যক্ষ আবু তৈয়ব চৌধুরী, লায়ন নুর আহমদ পিন্টু, মো. নজরুল ইসলামসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য এডভোকেট আবদুর রহমান জাহাঙ্গীরকে আহ্বায়ক এবং লায়ন মো. গিয়াস উদ্দিনকে সদস্য সচিব করে ৫১ সদস্যবিশিষ্ট চট্টগ্রাম ডায়াবেটিক সমিতি সচেতন জীবন সদস্য প্ল্যাটফর্মের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও আন্দোলন কর্মসূচি নিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও গৃহীত হয়।
এছাড়া সংগঠনের অস্থায়ী কার্যালয় নির্ধারণ করা হয়েছে লাক্সরী হাইট’স (লিফট ৮), ২০৯২ জাকির হোসেন রোড বাই লেন, নাসিরাবাদ উইমেন্স কলেজের মোড়, চট্টগ্রাম।
The post স্বচ্ছতা ও জবাবদিহির দাবিতে সরব জীবন সদস্যরা, চট্টগ্রাম ডায়াবেটিক সমিতিতে গঠিত সচেতন প্ল্যাটফর্ম appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলায় বর্ণাঢ্য আলোচনা সভা ও সংবর্ধনা appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রামের টিম লিডার ওয়াকিল উদ্দিন আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জিয়া উদ্দিন কাদের।
অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়াকিল আহমদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই আমাদের প্রেরণার উৎস। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি জাতির গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করেছিলেন। সেই চেতনা বুকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

প্রধান বক্তা জিয়া উদ্দিন কাদের তার বক্তব্যে বলেন, “জিয়া মঞ্চ বিএনপির শক্তি ও সাহসের প্রতীক। গণতন্ত্র রক্ষার প্রতিটি আন্দোলনে জিয়া মঞ্চের কর্মীরা অগ্রভাগে ছিল। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়েও জিয়া মঞ্চের ভূমিকা অপরিসীম হবে।”
সংবর্ধিত অতিথি এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু বলেন, “জিয়া মঞ্চ ত্যাগী, সৎ ও আদর্শিক ছাত্র-যুব ও পেশাজীবীদের সংগঠন। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এ সংগঠন অগ্রভাগে থাকবে। আমিও ব্যক্তিগতভাবে এ সংগ্রামে সর্বদা অঙ্গীকারবদ্ধ।”
আরেক সংবর্ধিত অতিথি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ বলেন, “চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চকে আরও সংগঠিত করতে হবে। প্রতিটি ইউনিটকে শক্তিশালী করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আমরা বিজয়ী হবো।”
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর খান, খোরশেদ আলম ফারুকী, মো. ফারুক, এডভোকেট মো. শাহদাত হোছাইন এবং মো. এজলাস।
সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের প্রথম সহ সভাপতি হাজী ওসমান গনি এবং সঞ্চালনা করেন, উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম।
অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
The post জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলায় বর্ণাঢ্য আলোচনা সভা ও সংবর্ধনা appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post 52nd Bangladesh Leo Day Celebrated: Inspiration of Youth in Service, Leadership, and Fellowship appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>
The glorious 52nd Bangladesh Leo Day was celebrated in a grand and festive manner on August 23, 2025, under the initiative of Leo District 315-B4, Bangladesh. The event was presided over by District President Leo Md. Shawkat Hossain.
The honorable District Governor Lion Mosleh Uddin Ahmed Apu PMJF graced the occasion as the chief guest. Distinguished guests included First Vice District Governor Lion Md. Kamruzzaman Liton MJF, Second Vice District Governor Lion Md. Abu Bakkar Siddique PMJF, Past District Governor and Founding President of Leo District Lion Manjur Alam Manju PMJF, Cabinet Secretary Lion Md. Abu Morshed, Cabinet Treasurer Lion Gazi Md. Shahid Ullah MJF, Joint Cabinet Treasurer Lion Mainuddin Jillal MJF, GMT District Coordinator Lion Ashesh Kumar Ukil MJF, LCIF Coordinator Lion A. K. M. Nabiul Hob Suman, Leo Club Chairman Lion Shubha Naz Jinnia MJF, Leo Youth Exchange Chairperson Lion Md. Khalil Ullah Chowdhury Sakib, Past Leo District President Surajit Saha Mithu, Past Leo District President Lion Shahjada Gazi Md. Gaznabi, Past Leo District President Lion Abu Naser Rony, Past Leo District President Lion Saiful Karim Arif, Former Multiple Leo District President, Past Leo District President and Global Causes–Youth Lion Shahriar Iqbal, Past Leo District President Irfan Mostafa, Past Leo District President Lion Atik Shahriar Sadif, and Immediate Past Leo District President Leo Dipto Dey.
Also present were District Vice President Leo Md. Sifatul Islam Sami, District Secretary Leo Rafid Md. Ahnaf, District Treasurer Leo Hossain Md. Imran Nixon, District Joint Secretary Leo Sheikh Muntasir Mamun, GMT District Coordinator Leo Arafat Hossain, GET District Coordinator Leo Wahedul Alam Rocky, along with presidents and members from nearly forty Leo Clubs under the district.
The event was chaired by District Joint Treasurer Leo Nishu Jannat Laki, who played a vital role in making the program successful. Program Advisor Leo Tasfia Akter also contributed significantly. The entire event was conducted by Program Secretary Leo Chowdhury Adrita Barua. During the program, the speakers highlighted the significance of the Leo movement, the role of young people in service activities, leadership development, and future action plans.
Past District Governor and Founding President Lion Manjur Alam Manju, in his speech, recalled the glorious 52-year journey of the Leo District. He remarked that by embracing the ideals of service, leadership, and fellowship, the Leos have been playing an important role in bringing positive change to society and will continue to do so in the future.
Honorable District Governor Lion Mosleh Uddin Ahmed Apu, in his address to the Leos, emphasized that they must shape themselves through service, develop leadership by contributing to society, and work with unity. He expressed his expectation of wholehearted support from the Leos and pledged to always stand beside them.
The entire celebration became vibrant with the enthusiastic participation of Leos, their commitment to leadership development, and their pledge to dedicate themselves to service. Thus, the 52nd Bangladesh Leo Day stood out as a unique example of youth-driven service, leadership, and fellowship.
The post 52nd Bangladesh Leo Day Celebrated: Inspiration of Youth in Service, Leadership, and Fellowship appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>The post ৫২তম বাংলাদেশ লিও দিবস পালিত: সেবায়, নেতৃত্বে ও সৌহার্দ্যে তরুণদের অনুপ্রেরণা appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>বাংলাদেশের লিও আন্দোলনের গৌরবোজ্জ্বল ৫২তম লিও দিবস গত ২৩ আগস্ট ২০২৫ তারিখে লিও জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের উদ্যোগে অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে। এ আয়োজনে সভাপতিত্ব করেন জেলা সভাপতি লিও মোঃ শওকত হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ কামরুজ্জামান লিটন এমজেএফ, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন মোঃ আবু বক্কর সিদ্দিকি পিএমজেএফ, প্রাক্তন জেলা গভর্নর এবং লিও জেলার প্রতিষ্ঠাকালীন সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জু পিএমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন মোঃ আবু মোর্শেদ, ক্যাবিনেট ট্রেজারার লায়ন গাজী মোঃ শহীদ উল্লাহ এমজেএফ, জয়েন্ট ক্যাবিনেট ট্রেজারার লায়ন মাইনুদ্দিন জিল্লাল এমজেএফ, জিএমটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লায়ন অশেষ কুমার উকিল এমজেএফ, এলসিআইএফ কো অর্ডিনেটর লায়ন এ কে এম নবিউল হব সুমন, লিও ক্লাব চেয়ারম্যান লায়ন শুভা নাজ জিনিয়া এমজেএফ, লিও ইউথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন লায়ন মোঃ খলিল উল্লাহ চৌধুরী সাকিব, প্রাক্তন লিও জেলা সভাপতি সুরজিত সাহা মিঠু, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন শাহজাদা গাজী মোঃ গজনবী, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আবু নাসের রনি, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন সাইফুল করিম আরিফ, প্রাক্তন মাল্টিপল লিও জেলা সভাপতি এবং প্রাক্তন লিও জেলা সভাপতি ও গ্লোবাল কজেস–ইয়ুথ লায়ন শাহরিয়ার ইকবাল, প্রাক্তন লিও জেলা সভাপতি ইরফান মোস্তফা, প্রাক্তন লিও জেলা সভাপতি লায়ন আতিক শাহরিয়ার সাদিফ এবং সদ্য প্রাক্তন লিও জেলা সভাপতি লিও দীপ্ত দে।
এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সহসভাপতি লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, জেলা সচিব লিও রাফিদ মোঃ আহনাফ, জেলা কোষাধ্যক্ষ লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, জেলা যুগ্ম সচিব লিও শেখ মুনতাসির মামুন, জিএমটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লিও আরাফাত হোসেন, জিইটি ডিস্ট্রিক্ট কো অর্ডিনেটর লিও ওয়াহেদুল আলম রকি, এবং জেলার প্রায় চল্লিশটি লিও ক্লাবের সভাপতি ও সদস্যরা।
অনুষ্ঠানের চেয়ারম্যান ছিলেন জেলা যুগ্ম কোষাধ্যক্ষ লিও নিশু জান্নাত লাকী, যিনি পুরো আয়োজনকে সাফল্যমণ্ডিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। প্রোগ্রাম কমিটির এডভাইজর হিসেবে দায়িত্ব পালন করেন লিও তাসফিয়া আক্তার। প্রোগ্রাম সেক্রেটারি লিও চৌধুরী আদৃতা বড়ুয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ মহতী অনুষ্ঠানে বক্তারা লিও আন্দোলনের গুরুত্ব, তরুণ প্রজন্মের সেবামূলক কর্মকাণ্ড, নেতৃত্বের বিকাশ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রাক্তন জেলা গভর্নর এবং প্রতিষ্ঠাকালীন সভাপতি লায়ন মঞ্জুর আলম মঞ্জু তার বক্তব্যে লিও জেলার ৫২ বছরের গৌরবোজ্জ্বল পথচলা স্মরণ করেন। তিনি বলেন, সেবা, নেতৃত্ব ও সৌহার্দ্যের আদর্শকে ধারণ করে লিওরা সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও রাখবে।
মাননীয় জেলা গভর্নর লায়ন মোসলেহ উদ্দিন আহমেদ অপু লিও সদস্যদের উদ্দেশ্যে বলেন, লিওরা নিজেদের গড়ে তুলতে হবে সেবার মাধ্যমে, সমাজে নেতৃত্ব প্রদানের মাধ্যমে এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার মাধ্যমে। তিনি লিওদের কাছ থেকে শতভাগ সমর্থন প্রত্যাশা করেন এবং সর্বদা তাদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।
পুরো অনুষ্ঠানটি লিওদের প্রাণবন্ত অংশগ্রহণ, নেতৃত্বের বিকাশের প্রতিশ্রুতি এবং সেবামূলক কাজে নিজেকে নিবেদিত করার অঙ্গীকারে ভরপুর হয়ে ওঠে। এভাবেই ৫২তম বাংলাদেশ লিও দিবস একটি অনন্য উদাহরণ হয়ে রইল তরুণদের সেবা, নেতৃত্ব ও সৌহার্দ্যের মেলবন্ধনের।
The post ৫২তম বাংলাদেশ লিও দিবস পালিত: সেবায়, নেতৃত্বে ও সৌহার্দ্যে তরুণদের অনুপ্রেরণা appeared first on আইন আদালত প্রতিদিন.
]]>