September 13, 2026, 1:55 am

জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলায় বর্ণাঢ্য আলোচনা সভা ও সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, September 13, 2025,
  • 242 Time View
Spread the love

মোহাম্মদ আলী আকবর:

চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির কার্যালয়ে জিয়া মঞ্চের ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া মঞ্চ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও চট্টগ্রামের টিম লিডার ওয়াকিল উদ্দিন আহমদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি জিয়া উদ্দিন কাদের।

অনুষ্ঠানে প্রধান অতিথি ওয়াকিল আহমদ বলেন, “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শই আমাদের প্রেরণার উৎস। তিনি শুধু একজন রাষ্ট্রনায়কই নন, তিনি জাতির গণতান্ত্রিক চেতনাকে জাগ্রত করেছিলেন। সেই চেতনা বুকে নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে।”

প্রধান বক্তা জিয়া উদ্দিন কাদের তার বক্তব্যে বলেন, “জিয়া মঞ্চ বিএনপির শক্তি ও সাহসের প্রতীক। গণতন্ত্র রক্ষার প্রতিটি আন্দোলনে জিয়া মঞ্চের কর্মীরা অগ্রভাগে ছিল। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়েও জিয়া মঞ্চের ভূমিকা অপরিসীম হবে।”

সংবর্ধিত অতিথি এডভোকেট মো. সরোয়ার হোসাইন লাভলু বলেন, “জিয়া মঞ্চ ত্যাগী, সৎ ও আদর্শিক ছাত্র-যুব ও পেশাজীবীদের সংগঠন। গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে এ সংগঠন অগ্রভাগে থাকবে। আমিও ব্যক্তিগতভাবে এ সংগ্রামে সর্বদা অঙ্গীকারবদ্ধ।”

আরেক সংবর্ধিত অতিথি অহিদুল ইসলাম চৌধুরী শরীফ বলেন, “চট্টগ্রাম উত্তর জেলা জিয়া মঞ্চকে আরও সংগঠিত করতে হবে। প্রতিটি ইউনিটকে শক্তিশালী করে আগামী দিনের আন্দোলন-সংগ্রামে আমরা বিজয়ী হবো।”

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল গফুর খান, খোরশেদ আলম ফারুকী, মো. ফারুক, এডভোকেট মো. শাহদাত হোছাইন এবং মো. এজলাস।

সভায় সভাপতিত্ব করেন জিয়া মঞ্চের প্রথম সহ সভাপতি হাজী ওসমান গনি এবং সঞ্চালনা করেন, উত্তর জেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক মো. মঞ্জুরুল ইসলাম।

অনুষ্ঠানে চট্টগ্রাম উত্তর জেলা ছাড়াও বিভিন্ন উপজেলা ও পৌরসভার নেতৃবৃন্দের উপস্থিতি অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »