September 5, 2026, 10:38 am

স্টেশন রোডে মেয়র শাহাদাত যা দেখলেন

অনলাইন ডেস্ক
  • Update Time : Sunday, February 1, 2026,
  • 190 Time View
Spread the love

সড়কের একদিকে মৌসুমি ফল আনারসের স্তূপ। অন্যদিকে বাহারি পণ্যের ভাসমান বাজার। ফলে যানচলাচলে যেমন বিঘ্ন ঘটছে তেমনি পথচারীদেরও দুর্ভোগ বাড়ছে।
রোববার (১ ফেব্রুয়ারি) নগরের ব্যস্ততম বাণিজ্যিক এলাকা রিয়াজউদ্দিন বাজারের স্টেশন রোডে রাস্তা ও ফুটপাত দখলের এমন চিত্র দেখলেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন। মেয়রকে দেখে পড়িমরি করে দৌড়ে পালান ভাসমান দোকানিরা। মেয়র বলেন, স্টেশন রোড এলাকায় ব্যবসায়ীদের অসচেতনতার কারণে যানজট বাড়ছে এবং পথচারীদের চলাচলে মারাত্মক ভোগান্তি সৃষ্টি হচ্ছে। জনসাধারণের চলাচলের জন্য নির্ধারিত সড়ক কোনোভাবেই দোকানের মালামাল রাখার স্থান হিসেবে ব্যবহার করা যাবে না। তিনি বলেন, সড়ক জনগণের সম্পদ।

কেউ যদি ব্যক্তিগত স্বার্থে সড়ক দখল করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি জানান, স্টেশন রোডসহ নগরের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে এবং রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে মোবাইল কোর্ট ও উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।

মেয়র ব্যবসায়ী ও ভবন মালিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, নগর শৃঙ্খলা ও যান চলাচল স্বাভাবিক রাখতে সবাইকে দায়িত্বশীল হতে হবে।

পরিচ্ছন্ন, শৃঙ্খলিত ও বাসযোগ্য চট্টগ্রাম গড়তে নাগরিকদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »