September 5, 2026, 7:58 am

সরোয়ার এন্ড ব্রাদার্স ও IHRC SMM বাংলাদেশ-এর উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, February 14, 2026,
  • 280 Time View
Spread the love

পবিত্র রমজান মাস উপলক্ষে ১৪ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, শনিবার, সরোয়ার এন্ড ব্রাদার্স সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ডে ১,৭০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করে। একই সঙ্গে সীতাকুণ্ড সিএনজি ও অটোরিকশা সমিতির সকল সদস্যদের মধ্যেও ইফতার প্যাকেজ প্রদান করা হয়।

মেসার্স সরোয়ার এন্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ শাহজাহানের পৃষ্ঠপোষকতায় পশ্চিম মহাদেবপুরস্থ নজির আহমদ দারুল আরকান মাদ্রাসায়ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

উপস্থিত ছিলেন সীতাকুণ্ড পৌর বিএনপির সদস্য সচিব ছালেহ আহাম্মদ ছলু; International Human Rights Commission-এর জোনাল ভলান্টিয়ার কো-অর্ডিনেটর ও IHRC SMM বাংলাদেশ-এর ভাইস প্রেসিডেন্ট এবং চট্টগ্রামের অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু; সরোয়ার এন্ড ব্রাদার্সের ব্যবস্থাপনা পরিচালক লায়ন মোঃ শাহজাহান; আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট সীতাকুণ্ড শাখার ব্রাঞ্চ ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন মাসুদ; ৭ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ নুরুল; সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন; সরোয়ার এন্ড ব্রাদার্সের পরিচালক মোহাম্মদ আলী আজম; নজির আহমদ দারুল আরকান মাদ্রাসার অধ্যক্ষ মোঃ জসিম উদ্দিন; উপদেষ্টা শেখ মোঃ বোরহান উদ্দিন; এবং বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ জয়নাল আবেদিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সার্বিকভাবে সহযোগিতা করে International Human Rights Commission এবং দিশারী যুব ফাউন্ডেশন বাংলাদেশ।

আয়োজকরা জানান, সমাজের অসচ্ছল ও কর্মজীবী মানুষের পাশে দাঁড়ানোর এই মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বিশেষ করে করোনা মহামারির সময় যখন অনেক মানুষ কর্মহীন ও খাদ্যসংকটে ভুগছিলেন, তখন থেকেই লায়ন মোঃ শাহজাহান এ ধরনের সহায়তা কার্যক্রম শুরু করেন এবং তা ধারাবাহিকভাবে পরিচালনা করে আসছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »