September 5, 2026, 8:02 pm

লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনালের যুব সংগঠন লিও জেলা ৩১৫ বি৪-এর ২৮তম বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোহাম্মদ নাজিমুদজ্জামান রাশেদ:
  • Update Time : Thursday, June 5, 2025,
  • 198 Time View
Spread the love

চট্টগ্রামের ক্লাসিক ওয়ার্ল্ড কনভেনশন হলে, যেখানে ঘোষণা করা হয় ২০২৫-২০২৬ সেবাবর্ষের লিও জেলা কার্যকরী কমিটি। মানবসেবার মহৎ লক্ষ্যকে সামনে রেখে লিও জেলার নতুন নেতৃত্বে সভাপতি নির্বাচিত হয়েছেন লিও মোঃ শওকত হোসাইন। তাঁর সঙ্গে সহ-সভাপতির দায়িত্ব পেয়েছেন লিও মোঃ সিফাতুল ইসলাম সামি, জেলা সচিব হয়েছেন লিও রাফিদ মোঃ আহনাফ এবং কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হয়েছেন লিও হোসেন মোঃ ইমরান নিকসন। সদ্য প্রাক্তন জেলা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন লিও দীপ্ত দে।

নবনির্বাচিত এই কমিটি ঘোষণা করেন ২০২৫-২৬ সেবাবর্ষের জেলা গভর্নর (ইলেক্ট) লায়ন মোসলেহউদ্দিন আহমেদ অপু এমজেএফ। তিনি নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, তরুণদের মধ্যে নেতৃত্ব ও সেবাবোধ জাগ্রত করতে লিও আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ সময় তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্ব লিও জেলার সেবামূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে।

অনুষ্ঠানে আরও ঘোষণা করা হয় লিও কার্যক্রমের বিভিন্ন দিকসমূহ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ কয়েকটি দায়িত্ব। লিও ক্লাব চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন শুভা নাজ জিনিয়া এমজেএফ, লিও ইয়ুথ এক্সচেঞ্জ চেয়ারপার্সন হয়েছেন লায়ন খলিলউল্লাহ চৌধুরি সাকিব, লিও-লায়ন লেয়াজোঁ হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন ফারাহ বেনজির আলম এশা এবং লিও ইয়ুথ লায়ন হিসেবে নির্বাচিত হয়েছেন মোঃ শাহরিয়ার ইকবাল।

সম্মেলনে বক্তারা লিওদের বিগত সেবাবর্ষে সফল কার্যক্রমের প্রশংসা করেন এবং আগামী দিনে মানবিক সেবার অঙ্গীকার বাস্তবায়নে নতুন নেতৃত্বের প্রতি আশাবাদ ব্যক্ত করেন। নতুন জেলা সভাপতি লিও মোঃ শওকত হোসাইন তাঁর বক্তব্যে বলেন, “এই দায়িত্ব শুধু পদ নয়, এটি একটি দায়বদ্ধতা। আমরা সবাই মিলে লিও আন্দোলনকে আরও বিস্তৃত করে সমাজের প্রতিটি স্তরে সেবার ছোঁয়া পৌঁছে দিতে কাজ করব।”

বর্ণাঢ্য আয়োজন, প্রাণবন্ত পরিবেশ ও নেতৃত্বের নবজাগরণের মধ্য দিয়ে এবারের সম্মেলন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং আগামী দিনের সম্ভাবনাময় পথচলার সূচনা হিসেবে বিবেচিত হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »