September 5, 2026, 8:50 pm

বেনাপোলে এক বছরে যাত্রী কমেছে অর্ধেক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, July 21, 2025,
  • 134 Time View
Spread the love

ভারতের সঙ্গে স্থলপথে যোগাযোগের অন্যতম প্রধান পথ বেনাপোল-পেট্রাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন। গত এক বছরে এই পথে পাসপোর্টধারী যাত্রী কমেছে ১০ লাখের বেশি। এতে ভ্রমণ খাতের রাজস্ব কমেছে প্রায় ৯০ কোটি টাকা।

২০২৪-২৫ অর্থবছরে এই পথে যাতায়াত করেছেন ১১ লাখ ৯০ হাজার ৮২১ জন পাসপোর্টধারী যাত্রী। এর মধ্যে ভারতে গেছেন ছয় লাখ ৬ হাজার ৪১০, ফিরেছেন পাঁচ লাখ ৮৪ হাজার ৪১১ জন। সরকারের আয় হয়েছে প্রায় ১১০ কোটি টাকা। ২০২৩-২৪ অর্থবছরে যাতায়াত করেছেন ২২ লাখ ৫ হাজার ৪৭৮ জন যাত্রী। রাজস্ব এসেছিল প্রায় ২০০ কোটি টাকা। অর্থাৎ ভিসা জটিলতাসহ নানান কারণে এক বছরে যাত্রী কমেছে ১০ লাখ ১৪ হাজার ৬৫৭ জন। আর রাজস্ব কমেছে প্রায় ৯০ কোটি টাকা।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, ১৪ থেকে ২০ জুলাই এক সপ্তাহে ভারতে যাতায়াত করেছেন ১১ হাজার ৬৫৮ জন। এর মধ্যে ভারতে গেছেন ছয় হাজার ৬৫৫ জন। ভারত থেকে ফিরেছেন পাঁচ হাজার ৩ জন। এর মধ্যে বাংলাদেশি পাসপোর্ট যাত্রী ভারতে গেছেন চার হাজার ১০৭ জন। ভারতে ফিরে গেছেন দুই হাজার ৫৩৪ জন ভারতীয় নাগরিক। একই সময়ে ভারত থেকে বাংলাদেশে এসেছেন দুই হাজার ২৩৪ জন ভারতীয় ও দুই হাজার ৭৫৪ জন বাংলাদেশ নাগরিক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »