July 18, 2026, 3:01 pm

তারেক রহমানের প্ল্যানেই এগিয়ে যাবে দেশ: আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, January 21, 2026,
  • 261 Time View
Spread the love

তারেক রহমান বর্তমান সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় ও বিচক্ষণ নেতা। তাঁর গতিশীল নেতৃত্বে বিএনপি গণতান্ত্রিক অভিযাত্রার লক্ষ্যে এগিয়ে চলেছে। সন্ত্রাস জঙ্গিবাদমুক্ত আধুনিক বাংলাদেশের যে স্বপ্ন তারেক রহমান দেখেন, তা বাস্তবায়িত হলে বাংলাদেশ হবে আরেকটি রোল মডেল। ‘আই হ্যাভ আ প্ল্যান’ বলা তারেক রহমানের সময়োপযোগী কর্মসূচি দেশের বিদ্যমান অর্থনীতি আমূল বদলে দেবে। চট্টগ্রাম-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আসলাম চৌধুরী বুধবার (২১ জানুয়ারি) বিকেলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের চট্টগ্রাম সফর সফল করতে সীতাকুণ্ড উপজেলা-পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন। আসলাম চৌধুরী বলেন, তারেক রহমানের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি চট্টগ্রাম তথা দেশের মানুষের উদ্দেশে আসন্ন নির্বাচনে করণীয় এবং ভবিষ্যতের গতিপথ কী হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। সীতাকুণ্ডের মানুষের সৌভাগ্য যে, এর আগে বেগম জিয়া এবং তারেক রহমান দুজনেই আলাদা সময়ে আমাদের বাড়িতে এসেছিলেন। তিনি বলেন, তারেক রহমানের জনসভা জনসমুদ্রে পরিণত করতে সবাইকে যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো হটকারী কিংবা উস্কানিমূলক কিছু করা যাবে না। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়, এরকম কিছুও করা যাবে না। সবাইকে সচেতনতার সাথে কর্মসূচি চালিয়ে যেতে হবে। উপজেলা বিএনপি নেতা ডা. কমল কদরের সভাপতিত্বে ও মোহাম্মদ মোরছালিনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সীতাকুণ্ড উপজেলা সাবেক সদস্যসচিব গাজী মো. সুজাউদ্দিন, জহরুল আলম জহুর, সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন দুলাল, দিদারুল ইসলাম মাহমুদ, পৌর বিএনপির আহবায়ক মো. জাকির হোসেন, সদস্যসচিব সালেহ আহম্মদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, সাবেক সাধারণ সম্পাদক শামসুল আলম আজাদ কমিশনার, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ মুন্না, নুরুল আনোয়ার চেয়ারম্যান, ৯নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার সেলিম, রেহান উদ্দিন প্রধান, মাহবুবুল আলম, ১০ নম্বর উত্তর কাট্টলী বিএনপির আহবায়ক রফিক উদ্দিন, সদস্যসচিব সেলিম উদ্দিন, বিএনপি নেতা মোহাম্মদ জাহাঙ্গীর, নুরুদ্দিন মো. জাহাঙ্গীর, নুরুল আজিম সবুজ, সালামত উল্লা, আবুল কালাম আজাদ, বদিউল আলম বদরুল, সালামত উল্লাহ, আকবর হোসেন, জাফর আহমদ ভূইয়া, এনামুল বারী, মোস্তাফিজুর রহমান হিরু, ইমরোজ সেলিম মিনু, আলাউদ্দিন মাসুম, আইনুল কামাল, সরোয়ার কামাল, রাসেল, মো. ইদ্রিস মিয়া, সাহাব উদ্দিন, নাজিম উদ দৌলা, নাজমুন নাহার নেলি, আওরঙ্গজেব মোস্তফা, ফজলুল করিম চৌধুরী, খোরশেদ মেম্বার, ইসমাইল হোসেন, খ ম নাজিম উদ্দিন, জাহিদুল হাছান, ওহিদুল আলম শরীফ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »