June 1, 2026, 1:11 pm
শিরোনামঃ
আইনের শাসন ও আইনজীবীদের কল্যাণে সরকার কাজ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. মোঃ আলী আজগর চট্টগ্রাম বারের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

চট্টগ্রামে শিক্ষার্থীকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, এপ্রিল ৫, ২০২৬,
  • 108 Time View
Spread the love
১৮ বছর আগে নগরে ফসিউর রহমান শাওন নামে এক শিক্ষার্থীকে গলায় গামছা পেঁচিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় ‘গামছা পার্টি’র পাঁচ সদস্যকে মৃত্যুদণ্ড ও ১০ জন আসামিকে খালাস  দিয়েছেন আদালত। রোববার (৫ এপ্রিল) বিকেলে ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আককাস আদালত এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন—বেল্লাল হোসেন, জাকির হোসেন, শহীদ রাজা, আল আমিন গাজী ও মো. সোহেল।

আদালতের বেঞ্চ সহকারী মো. রাকিব উদ্দীন জানান, ফসিউর রহমান শাওন হত্যা মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্যপ্রমাণে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত পাঁচ আসামিকে মৃত্যুদণ্ডের পাশাপাশি প্রত্যেককে ২৫ হাজার টাকা করে জরিমানার আদেশ দেন।

এছাড়াও অভিযোগ প্রমাণিত না হওয়ায় ১০ জন আসামিকে খালাস দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আল আমিন গাজী ও মো. সোহেল পলাতক রয়েছেন। তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাকি তিনজন রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকায় তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। মামলার নথি সূত্রে জানা যায়, ২০০৭ সালের ২৪ জুলাই নগরের কোতোয়ালী থানার বাদশা মিয়া সড়ক এলাকা থেকে শিক্ষার্থী ফসিউর রহমান শাওনের (২৭) লাশ উদ্ধার করে পুলিশ। বাসা থেকে নগরের জিইসি মোড়ে কোচিংয়ে যাওয়ার পথে তিনি ‘গামছা পার্টি’র শিকার হন। পরে এ ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত শেষে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। ২০১১ সালের ২৩ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: