September 5, 2026, 4:48 pm

অনির্বাচিত সরকার মানুষের আশা পূরণ করতে পারে না: আমীর খসরু

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, January 30, 2026,
  • 146 Time View
Spread the love
কোনো অনির্বাচিত সরকার দেশের মানুষের আশা পূরণ করতে পারে না উল্লেখ করে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এটা বার বার প্রমাণিত হয়েছে। জনগণের প্রত্যাশা নির্বাচিত সরকার আসুক, মানুষ তাদের মালিকানা ফিরে পাক, ভোটাধিকার ফিরে পাক, তাদের জনপ্রতিনিধিরা সংসদে যাক।

শুক্রবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম-১১ (বন্দর) আসনের ৩৯ নম্বর দক্ষিণ হালিশহর ওয়ার্ড ও নিউমুরিং এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

শামসুল আলম জামে মসজিদে জুমার নামাজ আদায় করে গণসংযোগ শুরু করেন আমীর খসরু।

গণসংযোগকালে ভোটাররা তাঁর গলায় ফুলের মালা পরিয়ে দেন, ফুলের পাপড়ি ছিটিয়ে শুভেচ্ছা জানান। তিনি হাত নেড়ে তাঁদের শুভেচ্ছা জানান। বিতরণ করেন ‘সবার আগে বাংলাদেশ’র প্রচারপত্র। 

এ সময় জনাব খসরু বলেন, দেশের ক্রান্তিলগ্নে মানুষের আস্থা সবসময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওপর।

যেকোনো ক্রান্তিলগ্নে বিএনপি দেশের মানুষের পাশে ছিল। গণতন্ত্র বিরোধী শক্তি যারা, জনগণের ওপর যাদের আস্থা নেই, তারাই নির্বাচন চায় না। কিন্তু দেশের জনগণ নির্বাচন চায়, তারা ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে। জনগণ চায় নির্বাচনের মাধ্যমে দেশে একটি নির্বাচিত সংসদ আসুক। দেশে স্থিতিশীলতা আসুক।
 

তিনি বলেন, এখন একটা স্লোগান হচ্ছে ১১ তে ১১ অর্থাৎ ১১ আসনে ১১টা বিষয়ের ওপর আমরা গুরুত্ব দিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি। ১২০০ বেডের হসপিটাল, চট্টগ্রামে ভোকেশনাল সেন্টার, আইটি, সুপেয় পানির সমস্যা সমাধানসহ আরো কিছু বিষয় নিয়ে কাজ করব ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ আজিজ, সদস্য সরফরাজ কাদের রাসেল, হাজি হানিফ সওদাগর, বিএনপি নেতা রোকনউদ্দিন মাহমুদ, মো. নুরুজ্জামান, আবু সালেহ, মাহবুব এলাহী, মো. আশরাফ জাবেদ আনসারী, মো. ইমরান, মোজাদ বারেক প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »