September 6, 2026, 8:50 am

চলতি অর্থবছরে চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, June 16, 2025,
  • 140 Time View
Spread the love

বিভিন্ন প্রতিকূলতা ও অস্থিরতার মধ্যেও কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড গড়েছে চট্টগ্রাম বন্দর। চলতি ২০২৪-২৫ অর্থবছরের ১৫ জুন পর্যন্ত বন্দরে মোট ৩১ লাখ ৭১ হাজার ৭৭৯ টিইইউস (২০ ফুট সমমানের কনটেইনার) হ্যান্ডলিং হয়েছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৬৩ শতাংশ বেশি।

বন্দর কর্তৃপক্ষ জানায়, ২০২৩-২৪ অর্থবছরের পুরো সময়ে চট্টগ্রাম বন্দর হ্যান্ডলিং করেছিল ৩১ লাখ ৬৮ হাজার ৬৯০ টিইইউস কনটেইনার। ২০২২-২৩ অর্থবছরে এই সংখ্যা ছিল ৩০ লাখ ৭ হাজার ৩৭৫ টিইইউস। চলতি অর্থবছরের শেষ হতে এখনও ১৫ দিন বাকি থাকতেই আগের বছরের পুরো হ্যান্ডলিং অতিক্রম করেছে।

বন্দর কর্মকর্তারা জানান, অটোমেশন সেবা, ই-গেট পাস চালু, কনটেইনার অপারেটিং সিস্টেমের আধুনিকায়ন এবং অবকাঠামো উন্নয়ন এ সাফল্যে বড় ভূমিকা রেখেছে। পাশাপাশি, বন্দর ব্যবহারকারীদের সময়মতো কনটেইনার ডেলিভারি গ্রহণ ও নিয়মিত যোগাযোগও কার্যক্রম সচল রাখতে সাহায্য করেছে।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপ সচিব (জনসংযোগ) মো. নাহিদ মোস্তফা বলেন, বিগত এক বছরে জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতা, দীর্ঘস্থায়ী বন্যা, ঈদ উপলক্ষে ছুটির সময়কাল, কাস্টমস কর্মকর্তাদের কলমবিরতি এবং পরিবহন ধর্মঘটের কারণে প্রায় দুই মাস বন্দর কার্যক্রম ব্যাহত ছিল। তবুও সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বিত প্রচেষ্টায় আগের বছরের চেয়ে বেশি কনটেইনার হ্যান্ডলিং করা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, বর্তমান গতি অব্যাহত থাকলে ২০২৪-২৫ অর্থবছর শেষে কনটেইনার হ্যান্ডলিংয়ে নতুন মাইলফলকে পৌঁছাবে চট্টগ্রাম বন্দর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »