June 1, 2026, 1:12 pm
শিরোনামঃ
আইনের শাসন ও আইনজীবীদের কল্যাণে সরকার কাজ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. মোঃ আলী আজগর চট্টগ্রাম বারের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

দিনাজপুরে মিলছে না সূর্যের দেখা

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫,
  • 421 Time View
Spread the love

 

টানা ৪ দিন ধরে দিনাজপুরে দেখা মিলছে না সূর্যের। ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে দেশের উত্তরাঞ্চলের এ জেলা। বাতাসের সঙ্গে বৃষ্টি মতো ঝড়ছে শীতের শিশির।

শুক্রবার (২৪ জানুয়ারি) দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

গত ৪ দিন ধরেই দিনাজপুরে দেখা মিলছে না সূর্যের, এতে কয়েক দিন ধরেই উত্তরাঞ্চলে বেড়েছে শীতের দাপট। শীতের তীব্রতা থেকে রেহাই পেতে গ্রামের মানুষেরা খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। ঘন কুয়াশার সঙ্গে সন্ধ্যার পর থেকে বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে। সড়ক-মহাসড়কে সব ধরনের যানবাহন হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে চলাচল করছে। গতকাল বৃহস্পতিবার সকাল থেকেই বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। অন্যদিকে, আলু, রসুন ও বোরো ধানের বীজতলা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে কৃষকেরা।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, আজ শুক্রবার সকাল ৬টায় দিনাজপুরের সর্বনিম্ন তাপমাত্রা  রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৩ কিলোমিটার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: