
বিএনপি নেতা শামসুজ্জামান দুদু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের সমালোচনা করে বলেন, দায়িত্ব নেয়ার এক মাসের মধ্যে শেখ হাসিনার পতনের মাস্টারমাইন্ড খুঁজে পেলেও, গত ছয় মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে পারছে না অন্তর্বর্তী সরকার। ড. ইউনুস এত বড় একজন মানুষ, সে এত কিছুর মাস্টারমাইন্ড পেয়েছে একজন খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের মাস্টার মাইন্ডে পেল না।শনিবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে ‘দেশের বর্তমান সংকট ও গণতন্ত্রের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, দীর্ঘ ১৬ বছরের আন্দোলনের ফসল ঘরে তুলতে হবে। রাজনৈতিক সরকার যতক্ষণ প্রতিষ্ঠিত না হবে, আন্দোলন চালিয়ে যেতে হবে। ষড়যন্ত্রকারীদের রুখতে সকল গণতান্ত্রিক শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই— এমন মন্তব্য করেছেন। যারা রাজনীতিবিদদের ছোট করতে চায়, তারা মূলত দেশকে বিপদে ফেলতে চায়।