June 1, 2026, 1:12 pm
শিরোনামঃ
আইনের শাসন ও আইনজীবীদের কল্যাণে সরকার কাজ করছে: আমীর খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ভেটেরিনারি কাউন্সিল নির্বাচনে চট্টগ্রাম বিভাগ থেকে সম্ভাব্য প্রার্থী অধ্যাপক ড. মোঃ আলী আজগর চট্টগ্রাম বারের ক্রীড়া সম্পাদক পদে দায়িত্ব গ্রহণ করলেন অ্যাডভোকেট সরোয়ার লাভলু আমরা এখন পর্যন্ত কোনো থ্রেট অনুভব করিনি: র‍্যাব ডিজি ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার গুণ্ডা ও ভণ্ডরা ধর্মের আবরণে রাজনীতি করে : আইনমন্ত্রী রামিসা ধর্ষণ ও হত্যা মামলার চার্জশিট আদালতে রামিসা হত্যা: পুলিশের হাতে তিন রিপোর্ট, প্রস্তুত সাক্ষী আমরা আইনের শাসন নিশ্চিত করতে চাই : প্রধানমন্ত্রী অনলাইন জুয়া-অর্থপাচার চক্রে সিআইডির অভিযান, তিনজন গ্রেপ্তার

নড়াইল জেলা আইনজীবী সমিতির সভাপতি লিটু সম্পাদক তুহিন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বৃহস্পতিবার, জানুয়ারি ৩০, ২০২৫,
  • 405 Time View
Spread the love

নড়াইল জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে তারিকুজ্জামান লিটু ও সাধারণ সম্পাদক পদে নেওয়াজ মাহমুদ তুহিন জয়ী হয়েছেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ৩টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে জেলা আইনজীবী সমিতির ১ নং ভবনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ নির্বাচনে মোট ভোটার ছিল ১৫৪ জন। ভোট প্রদান করেছেন ১৪৫ জন ।

নির্বাচনে সভাপতি পদে ৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:তারিকুজ্জামান লিটু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো:ইকবল হোসেন সিকদার পেয়েছেন ৬৮ ভোট। অপর প্রার্থী সন্তোষ কুমার বিশ্বাস পেয়েছেন ৮ ভোট।

সাধারণ সম্পাদক পদে ৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নেওয়াজ মাহমুদ তুহিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসরাফিল খবির রাজু পেয়েছেন ৬০ ভোট।

সহ-সভাপতি পদে ৮৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট বি.এম মতিউর রহমান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম টিটু পেয়েছেন ৫৫ ভোট।

সহ- সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট মো:টুটুল শিকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মিশকাতির রহমান সজীব পেয়েছেন ৬৯ ভোট।

গ্রন্থাগার সম্পাদক পদে ৮৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট ইমরুল হাসান সনেট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াজুল ইসলাম খান পেয়েছেন ৫৪ ভোট।

এছাড়া নির্বাহী সদস্য পদে শিমুল ফকির,জাহিদুল ইসলাম প্রিন্স,এস এম ইকবাল হোসেন,নাজাতুন নেছা (মুক্তি),মিলিনা খানম নির্বাচিত হয়েছেন।

জেলা আইনজীবী সমিতির নির্বাচনে নির্বাচন কমিশনার ছিলেন অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ। তিনি ভোটগণনা শেষে সন্ধ্যা ৬টায় এ ফলাফল ঘোষণা করেন। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: