September 6, 2026, 11:01 am

২৯ দিনে এসেছে ৩৪৯ কোটি ডলার রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, March 30, 2026,
  • 115 Time View
Spread the love

চলতি মাসের প্রথম ২৯ দিনে দেশে এসেছে ৩৪৯ কোটি বা ৩.৪৯ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশের ইতিহাসে কোনো এক মাসের মধ্যে সর্বোচ্চ। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১২ কোটি ৩ লাখ ডলার রেমিট্যান্স। সোমবার (৩০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মার্চের প্রথম ২৯ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ৩৪৯ কোটি ডলার। আর গত বছরের একই সময়ে এসেছিল ৩২৫ কোটি ৪০ লাখ ডলার। অর্থাৎ বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ২৯ মার্চ পর্যন্ত দেশে এসেছে ২ হাজার ৫৯৪ কোটি ৩০ ডলার রেমিট্যান্স। বছরের ব্যবধানে যা বেড়েছে ১৯ দশমিক ৩০ শতাংশ।

এদিকে গত ২০২৪-২৫ অর্থবছর জুড়ে দেশে প্রবাসীরা পাঠিয়েছেন ৩০ দশমিক ৩২ বিলিয়ন বা ৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »