September 5, 2026, 7:36 pm

সৌদি আরবে জিলহজের চাঁদ উঠেছে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, May 27, 2025,
  • 131 Time View
Spread the love
সৌদি আরবে মঙ্গলবার সন্ধ্যায় জিলহজ মাসের নতুন চাঁদ দেখা গেছে। ফলে দেশটিতে বুধবার (২৮ মে) হিজরি ক্যালেন্ডারের জিলহজ মাস শুরু হবে। আর আগামী ৬ জুন (শুক্রবার) দেশটিতে ঈদুল আজহার প্রথম দিন হিসেবে পালন করা হবে। এ ছাড়া আরাফাহ দিবস পালিত হবে আগামী ৫ জুন (বৃহস্পতিবার)।

এর আগে মঙ্গলবার পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা করে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনেই ও সিঙ্গাপুর। বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় এদিন জিলহজ মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ৬ জুন দেশটিতে ঈদুল আজহা উদযাপিত হবে।

পবিত্র ঈদুল আজহা মূলত মুসলিমবিশ্বের অন্যতম প্রধান একটি উৎসব। এদিন মুসলিমরা নামাজ আদায়, পশু কোরবানি ও দান-খয়রাতের মাধ্যমে দিনটি পালন করে থাকেন। এ ছাড়া এটি হজের সঙ্গে সম্পর্কিত এবং মুসলিম উম্মাহর আত্মত্যাগ, ধৈর্য ও আল্লাহর প্রতি আনুগত্যের প্রতীক।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »