September 9, 2026, 4:29 pm

শনিবার চট্টগ্রাম চেম্বারের নির্বাচনে বাধা নেই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Thursday, May 21, 2026,
  • 68 Time View
Spread the love

ঢাকা: দি টিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচন প্রশ্নে হাইকোর্ট বিভাগ যে আদেশ দিয়েছিল তা স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। ফলে ২৩ মে অনুষ্ঠিতব্য দি টিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির নির্বাচনে বাধা নেই।

বৃহস্পতিবার (২১ মে) আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ দেন।

এর আগে দুপুরে দুই ব্যবসায়ী এস এম নুরুল হক ও মোহাম্মদ আজিজুল হক হাইকোর্টে রিট করেন।

এই রিটের প্রাথমিক শুনানি শেষে হাইকোর্ট বিভাগ রুল এবং স্থগিতাদেশ দেন।
পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে।

বিকেলে শুনানি শেষে আপিল বিভাগ হাইকোর্টের আদেশ স্থগিত করেন।
এ বিষয়ে রিটকারীর আইনজীবী ব্যারিস্টার আশফাকুর রহমান বলেন, আমরা একটা রিপ্রেজেন্টেশন দিয়েছিলাম।

সেটি নিষ্পত্তি না হওয়ায় আবেদন করা হয়। হাইকোর্ট বিভাগ শুনানি শেষে রুল ও স্টে দিয়েছিলেন। ফলে নির্বাচন আটকে যায়। এর বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করেন। ফলে এখন নির্বাচন হতে আর কোন বাধা নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »