September 5, 2026, 6:28 pm

লিবিয়া থেকে ফিরলেন ১৫০ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, May 28, 2025,
  • 194 Time View
Spread the love

লিবিয়া থেকে ফিরেছেন ১৫০ বাংলাদেশি। বুধবার (২৮ মে) সকালে তারা দে‌শে ফেরেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানায়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বাংলাদেশ দূতাবাস, ত্রিপলী, লিবিয়া এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম)-এর সহযোগিতায় লিবিয়ার বেনগাজি পার্শ্ববর্তী অঞ্চল হতে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক ১৫০ জন অনিয়মিত বাংলাদেশি নাগরিককে আজ ভোর ৬টা ২৫ মি‌নি‌টে বুরাক এয়ারলাইন্সের (ফ্লাইট নম্বর ইউজেড২২২) ফ্লাইট যোগে বাংলাদেশে প্রত্যাবাসন করা হয়েছে।

আইওএম-এর পক্ষ থেকে লিবিয়া থেকে প্রত্যাবাসনকৃত প্রত্যেককে ছয় হাজার টাকা কিছু খাদ্য সামগ্রী উপহার, মেডিক্যাল চিকিৎসা এবং প্রয়োজনে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »