September 7, 2026, 11:26 pm

রমজান মাসে নতুন সূচিতে চলবে হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, February 9, 2026,
  • 140 Time View
Spread the love

রমজান মাসে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের আদালতের কার্যক্রম ও অফিসের জন্য সময়সূচি নির্ধারণ করা হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ সময়সূচি প্রকাশ করেছে সুপ্রিম কোর্ট প্রশাসন। এতে সই করেন হাইকোর্টের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমীন বিপ্লব।

নতুন সূচি অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আদালতের কার্যক্রম সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত চলবে।

তবে দুপুর সোয়া ১টা থেকে ২টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।
এ ছাড়া অফিস চলবে সকাল সোয়া ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এ ক্ষেত্রেও দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »