September 12, 2026, 6:15 am

মেনন-কামরুলের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৩০ মার্চ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, March 11, 2026,
  • 191 Time View
Spread the love

জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে আদেশের দিন আগামী ৩০ মার্চ ধার্য করা হয়েছে। বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ রায়ের এই দিন ধার্য করেন।

এর আগে গত ২ মার্চ চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন। আর আসামিদের অব্যাহতির বিষয়ে শুনানির জন্য আজ বুধবার দিন ধার্য করা হয়েছিল। সে অনুযায়ী সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী তাঁদের অব্যাহতি চেয়ে শুনানি করেন। শুনানির সময় রাশেদ খান মেনন ও কামরুল ইসলামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

২৩ জনকে হত্যাসহ তিনটি মানবতাবিরোধী অপরাধের ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি রাশেদ খান মেনন ও কামরুল ইসলামের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। পরে তা আমলে নেন ট্রাইব্যুনাল।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »