webshell
মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের নেওয়া হবে বোয়েসেলের মাধ্যমে - আইন আদালত প্রতিদিন মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের নেওয়া হবে বোয়েসেলের মাধ্যমে - আইন আদালত প্রতিদিন
October 28, 2026, 12:59 pm

মালয়েশিয়া যেতে না পারা কর্মীদের নেওয়া হবে বোয়েসেলের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, May 21, 2025,
  • 138 Time View
Spread the love

মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের নেওয়া হবে বোয়েসেলের মাধ্যমে। এছাড়া প্রাথমিকভাবে প্রায় ৮ হাজার কর্মী বোয়েসেলের মাধ্যমে পাঠানোর প্রক্রিয়াটি দ্রুততার সঙ্গে করা হচ্ছে।

বুধবার (২১ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মালয়েশিয়া-বাংলাদেশ জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিংয়ের আগে প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী সাংবাদিকদের এসব তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশে বেশি সংখ্যক রিক্রুটিং এজেন্সি থাকায় মালয়েশিয়া সরকার সীমিত রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিতে আগ্রহী। তাই আজকের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের মিটিং এ স্বচ্ছতা বজায় রাখতে প্রয়োজনে সমঝোতা স্মারক সংশোধন করার আলোচনা হবে।

তিনি বলেন, বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে মালয়েশিয়া সরকার আন্তঃমন্ত্রণালয় বৈঠক করছে। মালয়েশিয়া সরকার খুবই আন্তরিকভাবে দেখছে কর্মী নেওয়ার বিষয়টি। দুই পক্ষই স্বচ্ছতা বজায় রাখতে চায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »