July 18, 2026, 2:49 pm

মাছের বাজারে অস্বস্তি কাটছে না ক্রেতাদের

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, February 7, 2025,
  • 202 Time View
Spread the love

সবজি, মুরগি, মাংস, ডিমের দাম বিভিন্ন সময় ওঠানামা করলেও মাছের দাম আগের মতো বাড়তিই রয়ে গেছে। অতিরিক্ত বাড়তি দামেই বাজারে সব ধরনের মাছ বিক্রি হচ্ছে। এতে করে মাছ কিনতে ক্রেতাদের অস্বস্তি প্রকাশ করতে দেখা গেছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে মাছের এমন অতিরিক্ত দাম দেখা গেছে। বাজারে  পাঙাস,  চাষের কই, তেলাপিয়া মাছের দাম তুলনামূলক কম থাকায় এগুলোরই বেশি চাহিদা থাকে। কিন্তু বর্তমান বাজারে এসব মাছের দামও বাড়তি যাচ্ছে।

আজকের বাজারে চিংড়ি প্রতি কেজি বিক্রি হচ্ছে ৮০০ টাকায়, শোইল মাছ প্রতি কেজি ৬৫০ টাকা, রুই প্রতি কেজি ৩৫০ টাকা, কাতল প্রতি কেজি ৩২০ থেকে ৩৫০ টাকা, পাবদা প্রতি কেজি ৪০০ টাকা, শিং মাছ প্রতি কেজি ৫০০ টাকা, টেংড়া প্রতি কেজি ৪০০ থেকে ৫০০ টাকা, বোয়াল প্রতি কেজি ৫০০ থেকে ৬০০ টাকা, মলা প্রতি কেজি ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া পাঙাস প্রতি কেজি ২০০ থেকে ২২০ টাকা, চাষের কই প্রতি কেজি ৩০০ টাকা, বড় পুঁটি প্রতি কেজি  ২৫০ টাকা, টাকি প্রতি কেজি ৩৫০ টাকা এবং তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর শান্তিনগর বাজারে বাজার করতে আসা বেসরকারি চাকরিজীবী ফয়সাল আহমেদ বলেন, বাজারে সবজির দাম তুলনামূলক কম। মুরগি, মাংস, ডিমের দাম বিভিন্ন সময় ওঠানামা করে। কিন্তু সব ধরনের মাছ দীর্ঘদিন ধরেই অতিরিক্ত বেশি দামে বিক্রি হচ্ছে। সাধারণ ক্রেতারা আর ভালো মাছ কিনে খেতে পারে না। আজকেও বাজারে সব ধরনের মাছের দাম বাড়তি, অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখি না। বিক্রেতারা নিজেদের ইচ্ছামতো দাম চেয়ে বসে থাকছে।

একই বাজেটের আরেক বিক্রেতা আইয়ুব আলী বলেন, মূলত যখন মাছের খাবারের দাম বেড়েছে, তখন থেকেই মাছের দাম বাড়তি। এরপর থেকে আর সেভাবে মাছের দাম কখনোই কমেনি। বলতে গেলে একই রকম দামে  মাছ বিক্রি হয়ে আসছে। মাছ চাষী পর্যায়ে মাছের উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কারণে মূলত মাছের দাম বাড়তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »