April 14, 2026, 3:25 am

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী ইইউ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : রবিবার, এপ্রিল ১২, ২০২৬,
  • 21 Time View
Spread the love

ঢাকা: বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত মাইকেল মিলার জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।

 

রোববার (১২ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় দৈনিক কালের কণ্ঠ কার্যালয়ে পরিদর্শন শেষে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

 

 

অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট মিডিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পাদক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে কালের কণ্ঠের প্রশংসাও করেন ইইউ রাষ্ট্রদূত।

 

 

মাইকেল মিলার বলেন, বাংলাদেশের বিভিন্ন খাতে ইউরোপীয় ইউনিয়ন সহযোগিতা করছে। আগামী দিনেও বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গভীর করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন।

 

মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক আবু তাহের, বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক তৌহিদুল ইসলাম মিন্টু, কালের কণ্ঠের নির্বাহী সম্পাদক হায়দার আলী, বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক এ. কে. এম. মনজুরুল ইসলাম, কালের কণ্ঠের পরিকল্পনা সম্পাদক মাহবুবুল হক, বার্তা প্রধান ফারুক মেহেদী, উপসম্পাদক ও প্রধান প্রতিবেদক মেহেদী হাসান, মাল্টিমিডিয়া ইনচার্জ রাজীবুল হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

এর আগে মাইকেল মিলার কালের কণ্ঠের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »
%d bloggers like this: