July 18, 2026, 2:47 pm

ফ্যামিলি কার্ড নারীর উন্নয়নে ভূমিকা রাখবে: সুফিয়ান

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, February 8, 2026,
  • 234 Time View
Spread the love
চট্টগ্রাম-৯ আসনে বিএনপির প্রার্থী আবু সুফিয়ান বলেছেন, বিএনপির প্রস্তাবিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি নারীদের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ছাড়া পরিবার, সমাজ ও রাষ্ট্রের টেকসই উন্নয়ন সম্ভব নয়। নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠা বিএনপির রাজনীতির অন্যতম অগ্রাধিকার।

রোববার (৮ জানুয়ারি) বিকেলে নগরের দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড মহিলাদলের উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অবস্থা থেকে উত্তরণে নারীবান্ধব নীতি ও কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। 

সমাবেশে প্রধান বক্তা চট্টগ্রাম-৯ আসনের চিফ কো-অর্ডিনেটর ও চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ধানের শীষের বিজয় সম্ভব নয়। তিনি নেতাকর্মীদের ঘরে ঘরে গিয়ে দলের বার্তা পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

রেজিয়া বেগম মুন্নির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন আরব আমিরাত বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম তালুকদার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য আনোয়ার হোসেন লিপু, ইউনুছ চৌধুরী হাকিম, এস এম সেলিম, নকিব উদ্দিন ভূঁইয়া ও এয়াকুব চৌধুরী নাজিম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »