September 5, 2026, 9:47 pm

নির্বাচন পর্যবেক্ষণ করবেন ৫৬ হাজার পর্যবেক্ষক

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Sunday, January 25, 2026,
  • 150 Time View
Spread the love

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করবেন দেশি ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক। আর বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক আসবেন ৫০০ জন। রবিবার (২৫ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের কূটনীতিকদের ভোটের ব্রিফিং অনুষ্ঠানে এই তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।  এদিন সন্ধ্যায় ইসির জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সানাউল্লাহ বলেন, নির্বাচনে ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫ হাজার ৪৫৪ জন পর্যবেক্ষক দায়িত্ব পালন করবেন। এ ছাড়া নির্বাচনে বিদেশি পর্যবেক্ষক থাকবেন প্রায় ৫০০ জন। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »