July 18, 2026, 3:01 pm

তারেক রহমানের সঙ্গে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, January 17, 2026,
  • 270 Time View
Spread the love

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি রেজাউদ্দিন স্টালিনের নেতৃত্বে একদল কবি ও সাহিত্যিক বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার (১৭ জানুয়ারি) রাতে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এই সাক্ষাৎ হয়। সাক্ষাতে দেশের সাংস্কৃতিক অঙ্গনের বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। সাক্ষাৎকালে কবি রেজাউদ্দিন স্টালিনের সঙ্গে দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দেশের শিল্প-সংস্কৃতির বিকাশে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এ সময় তারেক রহমান প্রতিনিধিদলের সদস্যদের কথা ধৈর্যসহকারে শোনেন এবং সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে জাতীয় জাগরণ তৈরিতে লেখক-সাহিত্যিকদের ভূমিকার প্রশংসা করেন।
সাক্ষাৎ শেষে প্রতিনিধিদলের সদস্যরা জানান, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। দেশের শিল্প ও সাহিত্যের মানোন্নয়ন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চা বজায় রাখার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »