September 5, 2026, 7:49 pm

ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, July 12, 2025,
  • 126 Time View
Spread the love

স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন করতে চাই।

শনিবার (১২ জুলাই) পুরান ঢাকার মিল ব্যারাকে অবস্থিত ঢাকা জেলা পুলিশ লাইন, রেঞ্জ রিজার্ভ ফোর্স (আরআরএফ) ও ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল (টিডিএস) পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এসময় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এখানে পরিদর্শনের মূল উদ্দেশ্য ছিল তাদের সঙ্গে কথা বলা ও থাকা-খাওয়ার মান দেখা। একই সঙ্গে আগামী নির্বাচনের প্রস্তুতি নিতে এখানে একটি প্রশিক্ষণ প্রোগ্রাম চালু করবো।

তিনি বলেন, নির্বাচন কবে হবে সেটা ঘোষণা দিবেন নির্বাচন কমিশন। কিন্তু আমাদের লক্ষ্য হলো আমরা ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি সম্পন্ন করতে চাই। নির্বাচন কবে হবে সেটা আমরা জানি না। নির্বাচনের তারিখ জানাবে নির্বাচন কমিশন।

ঢাকায় ব্যবসায়ী সোহাগ হত্যাসহ বিভিন্ন মব ভায়োলেন্স এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম বলেন, ঢাকাতে যে ব্যবসায়ী হত্যাকাণ্ড হয়েছে এটা খুবই দুঃখজনক ঘটনা। ইতোমধ্যে আমরা ৫ জনকে আইনের আওতায় এনেছি। ডিবির সদস্যরা বিভিন্ন জায়গায় তদন্ত করছে, বাকি যারা আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা চলছে। এটা খুবই দুঃখজনক ঘটনা, এজন্য আমি আপনাদেরও বলবো সাহায্য-সহযোগিতা করতে।

তিনি বলেন, আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। যেকোনো ছোটখাটো ঘটনা ঘটলেই আমরা ইস্যু হয়ে যাই। এটা বন্ধ করার জন্য সমাজের সকল শ্রেণির মানুষদের এগিয়ে আসতে হবে।

সোহাগকে এক ঘণ্টা ধরে হত্যা করা হলো, পুলিশ কী করেছে, গোয়েন্দা সংস্থা কী করেছে- এই দায় কি এড়ানো যায়? এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নিয়েছি। আপনারা যদি আমাদের সাহায্য সহযোগিতা করেন তাহলে কোনো কিছুই অসম্ভব নয়।

শুধু যে হত্যাকাণ্ড, সেরকম না- চাঁদাবাজিসহ সার্বিক আইন-শৃঙ্খলার অবনতি হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, আমরা চাঁদপুরের ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে এসেছি। গতকাল একটি বিমান কাঠমান্ডু যাচ্ছিল, সেখানেও একটি ঘটনা ঘটেছে। কেউ একজন টেলিফোনে বলেছে বিমানে বোমা আছে। সে ঘটনায় যে টেলিফোন করেছে আমরা তাকে ধরেছি। এতে তাকে দুইজন সহায়তা করেছে, তাদেরকেও ধরেছি।

যেসব ঘটনা ঘটছে, তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছেন বলেও জানান উপদেষ্টা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »