July 18, 2026, 3:08 pm

জমে উঠেছে রাজধানীর পশুর হাট

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 4, 2025,
  • 156 Time View
Spread the love

দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানদের সর্ববৃহৎ এই ধর্মীয় উৎসবে পশু কোরবানি করেন সামর্থ্যবানরা। ঢাকার কোরবানির হাটগুলোতে এখন চলছে কেনাবেচার চূড়ান্ত ব্যস্ততা। সরকারি-বেসরকারি অধিকাংশ অফিসে ঈদের ছুটি শুরু হওয়ায় হাটগুলোতে ক্রেতারা ভিড় জমাচ্ছেন। দুপুরের পর থেকে পুরোপুরি জমে উঠছে সব হাট। 

ব্যবসায়ীরা বলছেন, গত দুই দিনের তুলনায় আজ পশু বিক্রি বেড়েছে। বড় গরুর তুলনায় ছোট গরুর চাহিদা বেশি। দামও এখন কিছুটা বেশি। ক্রেতারা দরদাম করে গরু নিচ্ছেন।

বুধবার (৪ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত রাজধানীর গাবতলী পশুর হাটে সরেজমিনে ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, রাজধানীর পশুর হাটগুলোতে এবার চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, পাবনা, রাজশাহী, সিরাজগঞ্জ, নওগাঁ, নাটোর ও ময়মনসিংহ অঞ্চল থেকে বিপুল পরিমাণ গরু এসেছে। গাবতলী হাটে কর্মরত একজন নিরাপত্তাকর্মী জানান, গত ২৪ ঘণ্টায় প্রায় পাঁচশোর বেশি গরু হাটে প্রবেশ করেছে। তবে পশুর আমদানি বেড়েছে বলেই দাম যে কমেছে, এমন নয়। খামারিরা বলছেন, খরচ এত বেড়েছে যে গরুর দাম কমানো সম্ভব হচ্ছে না।

এবার হাটে গরুর সরবরাহ মোটামুটি স্বাভাবিক হলেও দাম অনেকটাই ‘চড়া’ বলে মন্তব্য করেছেন বেশিরভাগ ক্রেতা। ছোট আকারের গরুর দাম শুরু হচ্ছে ৭০-৮০ হাজার টাকা থেকে। মাঝারি গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৩০ হাজার থেকে ২ লাখ ২০ হাজার টাকার মধ্যে। বড় গরু ৩ লাখ থেকে শুরু করে ৬-৭ লাখ টাকাও হাঁকা হচ্ছে।

গাবতলী হাটে দেখা মিলল বাড্ডা থেকে আসা একটি পরিবারের। তাদের মধ্যে শাহীন হোসেন নামক একজন জানান, দুইটা মাঝারি গরু দেখেছি। একটা ১ লাখ ৫০, আরেকটা ১ লাখ ৮০ চাচ্ছে। গতবার এই সাইজের গরু ১ লাখ ২০ হাজারের মধ্যে পেয়ে গিয়েছিলাম। দাম একটু বেশি হলেও পশুগুলোর মান ভালো, তাই ভেবে দেখছি। ক্রেতাদের অভিযোগ, হাট থেকে পশু বাড়ি নেওয়ার খরচ এখন আকাশছোঁয়া। বিশেষ করে পিকআপ ভাড়া অতীতের তুলনায় অনেক বেশি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »