September 5, 2026, 5:13 pm

গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, February 13, 2026,
  • 183 Time View
Spread the love

৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯ ভোট পেয়ে গণভোটে ‘হ্যাঁ’ বিজয়ী হয়েছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে ইসির জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।

আখতার আহমেদ বলেন, এবারের গণভোটে মোট ভোট পড়েছে ৬০ দশমিক ২৬ শতাংশ। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৭৪ হাজার ৪২৯টি।

অন্যদিকে ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২৫ লাখ ৬৫ হাজার ৬২৭টি।
মোট প্রদত্ত ভোটের হিসাবে শতাংশে দেখা যায়, ‘হ্যাঁ’ ভোট পেয়েছে প্রায় ৬৮.০৭ শতাংশ, এবং ‘না’ ভোট পেয়েছে প্রায় ৩১.৯৩ শতাংশ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »