September 5, 2026, 6:14 pm

করোনা মোকাবিলায় প্রস্তুত চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Saturday, June 21, 2025,
  • 185 Time View
Chattogram City during lockdown
Spread the love

করোনাভাইরাস (কোভিড) মোকাবিলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

চসিক মেয়র বলেন, মেডিকেল কলেজ, মা ও শিশু হাসপাতাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে অ্যান্টিজেন ও আরটিপিসিআর পরীক্ষার ব্যবস্থা রয়েছে। যারা এখনও বুস্টার ডোজ নেননি, দ্রুত নিয়ে নিন।

শনিবার (২১ জুন) নগরের সাফা আর্কেড কনভেনশন সেন্টারে বুদ্ধ জয়ন্তী উদযাপন পরিষদের আয়োজনে শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মেয়র বলেন, আমি যখন চসিকের দায়িত্ব নেই, তখন চট্টগ্রামকে ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি এবং সেফ সিটি করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। এটি কেবল অবকাঠামোগত নয়- মূল চ্যালেঞ্জ হলো একটি মানবিক, সহনশীল শহর গড়ে তোলা।

তিনি বলেন, বুদ্ধ পূর্ণিমা কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি মানবিক মূল্যবোধ চর্চার উপলক্ষ। এই শহর সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের জন্য নিরাপদ হবে- এটাই আমাদের অঙ্গীকার।

তিনি বলেন, এক সময় জাতীয়তাবাদ কেবল বাঙালিকেন্দ্রিক ছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তা ভেঙে বাংলাদেশি জাতীয়তাবাদের ধারা প্রতিষ্ঠা করেন। আজ আমরা সেই পথেই হাঁটছি- যেখানে সবাই অংশীদার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডা. কিসিঞ্জার চাকমা। সঞ্চালনায় ছিলেন রোমেলা বড়ুয়া। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. প্রীতি বড়ুয়া, জয়সেন বড়ুয়া, দীপন কান্তি বড়ুয়া, বাবু লিটন বড়ুয়া, দেবজিৎ বড়ুয়া, রিপন কুমার বড়ুয়া, সুজন বড়ুয়া, কাজল বড়ুয়া, পরিতোষ বড়ুয়া, পীযুষ বড়ুয়া প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »