September 12, 2026, 5:18 am

“তালিকায় নেই, লড়াইয়ে আছি”—এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলুর আবেগঘন প্রতিক্রিয়া

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Wednesday, June 4, 2025,
  • 377 Time View
Spread the love

চট্টগ্রাম, ৪ জুন:
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্টগ্রামের সদ্যঘোষিত আহবায়ক কমিটিতে নিজের নাম না থাকায় কষ্ট পেলেও কোনো অভিমান নেই বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর ও বিএনপিপন্থী বর্ষীয়ান আইনজীবী এডভোকেট মোঃ সারোয়ার হোসাইন লাভলু।

এক আবেগঘন ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, “তালিকায় নয়, লড়াইয়ে আছি।” তিনি জানান, নেতৃত্ব মানে কেবল পদ নয়, বরং নেতৃত্বের অর্থ আত্মত্যাগ ও সংগ্রামে অগ্রভাগে থাকা।

এডভোকেট লাভলু বলেন, “গত ১৬ বছর ধরে বিনা পারিশ্রমিকে শত শত নেতাকর্মীর মামলা লড়েছি। এটা আমার কাছে দায়িত্ব নয়, এক নিষ্ঠাবান আত্মত্যাগের শপথ।”

 

তিনি উল্লেখ করেন,

  • ২০১১–১৪ সাল পর্যন্ত সীতাকুণ্ড পৌর বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক ছিলেন।
  • ২০১৫–২০২৪ সাল পর্যন্ত আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
  • ২০১৮ সালে আইনজীবী ফোরামের নির্বাচনে সরাসরি ভোটে নির্বাচিত হন।
  • বর্তমানে তিনি সেমিনার ও সিম্পোজিয়াম বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
  • ২০২৪ সালে আইনজীবী সমিতির নির্বাচনে ফোরামের হয়ে ক্রীড়া সম্পাদক পদে প্রার্থী ছিলেন।

তিনি আরও বলেন, “আমি শুধু পদ পাইনি বলে থেমে যাই না। আন্দোলন-সংগ্রামে থেকেছি ফ্রন্ট লাইনে, ভার্চুয়াল জগতেও লড়েছি। গত জুলাই-আগস্টের বিপ্লবেও ছিলাম সম্মুখ সারিতে।”

এডভোকেট লাভলু বলেন, “প্রিয় নেতার হাতে গড়া কমিটি মানেই সেটা আমারই কমিটি। আমরা যার নেতৃত্বে আছি, তিনিই আমাদের দিকনির্দেশক। তাই ক্ষণিক কষ্ট থাকলেও, লড়াই থেকে এক চুল সরিনি। প্রয়োজনে আবারো ফ্রন্ট লাইনে নামবো, শেষ রক্তবিন্দু দিয়ে হলেও।”

তিনি নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন জানান এবং বলেন, “বিএনপির আদর্শে বিশ্বাসী সৈনিকরা দায়িত্ব না পেলেও দায়িত্ববোধ থেকে পিছপা হয় না।”

উল্লেখ্য, পোস্টের শেষে তিনি ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, অ্যাডভোকেট জয়নুল আবেদীন চৌধুরীসহ একাধিক নেতার নাম উল্লেখ করে তাদের নেতৃত্বে আস্থার কথা পুনর্ব্যক্ত করেন।

এ ধরনের দৃঢ় অবস্থান ও আদর্শিক অঙ্গীকার বিএনপি ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের ভেতরে অনুপ্রেরণার বাতিঘর হিসেবে বিবেচিত হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »