
কাইয়ুম চৌধুরী :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসন ২৮১ চট্টগ্রাম-৪ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী লায়ন অধ্যাপক মোঃ আসলাম চৌধুরীর ধানের শীষ প্রতীকের নির্বাচনী কার্যক্রম জোরদার করতে সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড অফিসের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৮ জানুয়ারি ২০২৬ ইংরেজি রাত ৮টায় পশ্চিম আমিরাবাদ এলাকায় উক্ত ওয়ার্ড অফিসের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সীতাকুণ্ড পৌরসভা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ও জিয়া মঞ্চ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ সোলেমান এবং সঞ্চালনা করেন ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন।
বিশেষ অতিথি ও বক্তব্যদানকারীদের মধ্যে উপস্থিত ছিলেন ৭ নং ওয়ার্ড কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন, যুবদলের সিনিয়র সহসভাপতি মোঃ ইউসুফ, সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ও মোঃ শহিদুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপি সব সময় রাজপথে ছিল এবং আছে। তিনি বলেন, ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি দেশের মানুষের আশা ও পরিবর্তনের প্রতীক। তিনি সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে লায়ন অধ্যাপক মোঃ আসলাম চৌধুরীকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মোঃ সোলেমান বলেন, ৭ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচনী কাজ চালিয়ে যাচ্ছেন এবং এই অফিস নির্বাচনী কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সঞ্চালকের বক্তব্যে সৈয়দ মোহাম্মদ আলাউদ্দিন তৃণমূল নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিটি পাড়া-মহল্লায় ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
অনুষ্ঠানটি দলীয় স্লোগান ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হয়।