September 5, 2026, 8:21 pm

আমরা ক্ষমতায় গেলে সব ধর্মের মানুষকে নিয়ে দেশ গড়ব

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, February 2, 2026,
  • 138 Time View
Spread the love

‘বিএনপি ক্ষমতায় গেলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান—সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দেশ গড়া হবে। খাল-বিল পুনঃখননসহ সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নেওয়া সব প্রকল্প গ্রহণ নেওয়া হবে।’ সোমবার (২ জানুয়ারি) দুপুরে যশোর উপশহর ডিগ্রি কলেজ মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন দলের চেয়ারম্যান তারেক রহমান।  এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খনন করা উলাসী খালসহ এ অঞ্চলের খাল-বিল পুনঃখনন এবং জলাবদ্ধতা নিরসনে জিকে প্রকল্প পুনরায় চালুর ঘোষণা দেন তারেক রহমান।

 

 

তিনি বলেন, ‘বিএনপি সরকার গঠন করলে সব প্রকল্প নেওয়া হবে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে।’

ধর্মীয় সম্প্রীতি রক্ষা করার কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘বিএনপি ক্ষমতায় এলে মসজিদের ইমাম-মুয়াজ্জিমসহ অন্যান্য ধর্মের পুরোহিতদের রাষ্ট্রীয় সম্মানি দেওয়া হবে। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়েই দেশ গড়া হবে।’

 

জামায়াতকে ইঙ্গিত করে তারেক রহমান অভিযোগ করেন, ‘একটি দল ৫ আগস্টের পর মা-বোনদের তুচ্ছতাচ্ছিল্য করছে এবং তাদের ঘরে বন্দি করতে চাচ্ছে।

 

 

’ তিনি বলেন, ‘দলটি মানুষের এনআইডি নম্বর ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। অসৎ প্রস্তাব দিয়ে তারা কিভাবে সৎ লোকের শাসন কায়েম করবে’ প্রশ্ন রাখেন তিনি।

বিএনপি চেয়ারম্যান বলেন, ‘একটি দলের প্রধান বিদেশি গণমাধ্যমে সাক্ষাৎকারে ক্ষমতায় গেলে নারীদের কিভাবে দেখবেন, সে বিষয়ে বক্তব্য দিলেও এর আগের রাতে কর্মজীবী নারীদের সম্পর্কে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেছেন। যে দল নারীদের নিয়ে এমন কুরুচিপূর্ণ কথা বলে, তারা ক্ষমতায় গিয়ে ভালো কিছু দিতে পারবে না।

 

 

’ চরিত্র উন্মোচিত হওয়ায় জনগণকে বিভ্রান্ত করতে অ্যাকাউন্ট হ্যাকের মিথ্যা গল্প ছড়ানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

নারীশিক্ষার প্রসঙ্গ তুলে তারেক রহমান বলেন, ‘বেগম খালেদা জিয়া মেয়েদের শিক্ষা বিনা মূল্যে চালু করেছিলেন। আগামীতে বিএনপি সরকার গঠন করতে পারলে মা-বোনদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে’ বলেও প্রতিশ্রুতি দেন তিনি।

 

নির্বাচন নিয়ে সতর্কবার্তা দিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘বিগত সরকারের মতো আমি-ডামি ও নিশিরাতের ভোটের মাধ্যমে মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল। একই কায়দায় এবারও একটি দল নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »