September 6, 2026, 9:04 am

অবশেষে জুলাই সনদে স্বাক্ষর করছে এনসিপি

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Monday, February 16, 2026,
  • 126 Time View
Spread the love

অবশেষে জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুরুতে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে দলটি স্বাক্ষর করা থেকে বিরত থেকেছিল।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে দলটির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল জুলাই সনদে স্বাক্ষর করতে যমুনায় যাবেন। দলের নির্বাচন পরিচালনা কমিটির মিডিয়া সেক্রেটারি ইয়াছিন আরাফাত এক বার্তায় এই তথ্য জানিয়েছেন।

প্রতিনিধিদলে থাকবেন- দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, মনিরা শারমিন, জাবেদ রাসিন, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট জহিরুল ইসলাম মূসা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »