webshell
হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর - আইন আদালত প্রতিদিন হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর - আইন আদালত প্রতিদিন
October 28, 2026, 2:20 pm

হারানো ১০৭ মুঠোফোন উদ্ধার, মালিকদের কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Tuesday, October 27, 2026,
  • 9 Time View
Spread the love

চট্টগ্রাম: হারিয়ে যাওয়া ১০৭টি মুঠোফোন উদ্ধার করেছে চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রযুক্তির সহায়তায় জেলার ১৭টি থানায় করা সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা ও গোয়েন্দা অনুসন্ধান চালিয়ে এসব ফোন উদ্ধার করা হয়।

পরে উদ্ধার করা মুঠোফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকালে নগরের নাসিরাবাদে পুলিশ সুপারের কার্যালয়ে এক অনুষ্ঠানে মুঠোফোনগুলো মালিকদের হাতে তুলে দেন চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম। হারানো মুঠোফোন উদ্ধারে জেলা গোয়েন্দা শাখা বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় জেলার ১৭টি থানায় মুঠোফোন হারানোর ঘটনায় করা জিডিগুলো পর্যালোচনা করা হয়।

পরে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে ১০৭টি মুঠোফোন শনাক্ত ও উদ্ধার করা সম্ভব হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »