September 12, 2026, 4:44 am

সম্প্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের স্থান নেই: আসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : Friday, January 30, 2026,
  • 142 Time View
Spread the love

সীতাকুণ্ডে বিভিন্ন ধর্ম-বর্ণের মানুষ যুগ যুগ ধরে একসঙ্গে বাস করছে। যারা ধর্মীয় উগ্রবাদ সৃষ্টির মাধ্যমে ফায়দা হাসিল করতে চায়, তাদের সে স্বপ্ন পূরণ হবে না। সম্প্রীতির সীতাকুণ্ডে উগ্রবাদের স্থান নেই। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে সীতাকুণ্ডের পৌর সদরে নির্বাচনী গণসংযোগকালে চট্টগ্রাম-৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী এফসিএ এইসব কথা বলেন।তিনি আরও বলেন, শিল্প এবং পর্যটন নগরী সীতাকুণ্ডের পৌরসভার যে অপার সম্ভাবনা রয়েছে, তাকে কাজে লাগানো গেলে সীতাকুণ্ড হবে সারাদেশের মধ্যে একটি মডেল পৌরসভা। পর্যটকদের সুযোগ সুবিধা নিশ্চিতের পাশাপাশি স্মার্ট সিটির কনসেপ্টকে কাজে লাগাতে হবে। নিরাপত্তা আর শান্তি শৃঙ্খলা স্থিতিশীল রেখে কর্মপরিকল্পনা প্রণয়ন করা গেলে ব্যবসা বাণিজ্য প্রসারের পাশাপাশি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ হবে।

এ নির্বাচনী গনসংযোগে আরও উপস্থিত ছিলেন ড্যাব নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা. খুরশিদ জামিল, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. কমল কদর, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন, সদস্য সচিব সালেহ আহমেদ সলু, সাবেক সভাপতি ইউসুফ নিজামী, মোজাহের উদ্দিন আশরাফ, কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আহামেদ মুন্না প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Translate »